NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ট্রফি উৎসবের ম্যাচ জয়ে রাঙাতে পারলো না কিংস


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৪, ১০:১৯ পিএম

ট্রফি উৎসবের ম্যাচ জয়ে রাঙাতে পারলো না কিংস

আগের ম্যাচে মোহামেডানকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা পঞ্চম শিরোপা জিতে অনন্য কীর্তি গড়েছে বসুন্ধরা কিংস। তিন ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হওয়া দলটির ১৬তম ম্যাচ ছিল বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে।

শুক্রবার ঘরের মাঠ কিংস অ্যারেনায় পুলিশের বিপক্ষে ম্যাচের পর বুঝে নেয় চ্যাম্পিয়ন ট্রফি। তবে ট্রফি উৎসবের ম্যাচটি জয়ে রাঙাতে পারেনি কিংস। লিড নিয়েও ২-২ গোলে ড্র করেছে তারা। চলতি লিগে এটি তাদের দ্বিতীয় ড্র। এর আগে তারা একটি ম্যাচ হেরেছিল ও একটি ড্র করেছিল।

 

২০১৮-১৯ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাম লিখিয়ে একের পর এক ট্রফি জিতেছে কিংস। গত মৌসুমে প্রথম দল হিসেবে টানা চতুর্থ শিরোপা জিতে রেকর্ড গড়েছিল কিংস। এবার সেই রেকর্ডকে আরো উঁচুতে তুললো অস্কার ব্রুজনের দল।

২০০৭ সালে যাত্রা শুরু করা পেশাদার লিগে সর্বাধিক ৬ বার চ্যাম্পিয়ন আবাহনী। তবে তারা চাম্পিয়ন হয়েছিল টানা তিন বার। কিংস জিতলো টানা পাঁচবার।

 

ট্রফি গ্রহণের ম্যাচের ৪৩ মিনিটে নাইজেরিয়ান এমফন উদোহর গোলে লিড নিয়েছিল কিংস। ৫০ মিনিটে মাহদি খানের গোলে সমতায় ফেরে পুলিশ। তার ৯ মিনিট পর ব্যবধান বাড়িয়ে ২-১ করে পুলিশ। গোল করেন ভেনেজুয়েলার এডওয়ার্ড মরিলো। ৭১ মিনিটে কিংস ম্যাচে ফেরে ব্রাজিলিয়ান ডরিয়েলটনের গোলে।

 

ম্যাচ শেষে বসুন্ধরা কিংসের কোচ-অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি।