NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

মঞ্চেই জুতা ছিঁড়লো মমতার, সেফটিপিন লাগিয়ে পা মেলালেন নৃত্যে


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৪, ০৩:৪০ পিএম

মঞ্চেই জুতা ছিঁড়লো মমতার, সেফটিপিন লাগিয়ে পা মেলালেন নৃত্যে

চলতি লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের এপ্রান্ত থেকে ওপ্রান্তে প্রচারে ঘুরে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। টানা প্রায় দুই মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় জনসভা ও পথসভা করছেন তিনি। পরনে সেই চেনা শাড়ি ও পায়ে জুতা। এ বেশেই জনসভা করছেন তিনি।

ঝাড়গ্ৰামের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালিপদ সোমেনের সমর্থনে শুক্রবার (১৭ মে) গোপিবল্লভপুর বিধানসভার অন্তর্গত গজাশিমুলের মাঠে জনসভা করেন মমতা। এসময় আদিবাসী সম্প্রদায়ের নিত্য পরিবেশনের জন্য ইন্দ্রনীল সেনকে ডাকেন তিনি।

 

আদিবাসী নিত্য পরিবেশনের আগেই মুখ্যমন্ত্রী দেখেন তার জুতা ছিড়ে গেছে। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘এবার খালি পায়ে যাবো নাকি? একটা সেফটি পিন জোগাড় করো।’ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা তোড়জোড় শুরু করে দেন নতুন জুতা আনার জন্য।

সঙ্গে থাকা সংগীত শিল্পী ও রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইন্দ্রনীল একটা সেফটি পিনের ব্যবস্থা করো।’ মুখ্যমন্ত্রী বলার সঙ্গে সঙ্গে সেফটি পিন নিয়ে আসেন ইন্দ্রনীল। পরে সভা মঞ্চে বসেই জুতায় সেফটি পিন লাগিয়ে সভা চালিয়ে যান তিনি।

 

পরে সভা মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, ওর দোষ কি আছে। জুতার আয়ু শেষ, যা আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছি। জুতা তো ছিড়বেই।

 

এ কথা শোনার পর আদিবাসী নারীরাও এগিয়ে এসে ইন্দ্রনীল সেনের কণ্ঠে গাওয়া গানের তালে পা মেলাতে শুরু করেন তারা। কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ও নৃত্যের ছন্দে ছন্দে পা মেলান।