NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দারুণ ব্যাট করেও শেষ ম্যাচে মুম্বাইকে জেতাতে পারলেন না রোহিত


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৪, ০৩:৩২ পিএম

দারুণ ব্যাট করেও শেষ ম্যাচে মুম্বাইকে জেতাতে পারলেন না রোহিত

দলকে আইপিএলের প্লে-অফে তুলতে পারেননি। পয়েন্ট তালিকার একেবারে তলানীতে মুম্বাই ইন্ডিয়ান্স। এমনকি শেষ ম্যাচে এসেও হারতে হয়েছে তাদের; কিন্তু আইপিএলের শেষ ম্যাচে এসে বিশ্বকাপে ভালোভাবে খেলার একটা ভালো আত্মবিশ্বাসের পুঁজি পেয়ে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

লখনৌ সুপার জায়ান্টসের ২১৪ রান তাড়া করতে নেমে অন্যরা ব্যর্থতার পরিচয় দিলেও রোহিত ব্যাট হাতে ছিলেন মারমুখি। ৩৮ বল খেলে ১৭৮.৯৪ স্ট্রাইক রেটে করেছেন ৬৮ রান।

 

তবে ভারতের বিশ্বকাপ দলে থাকা মুম্বাইয়ের অন্য দুই ক্রিকেটার সুর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া ব্যর্থতার পরিচয় দিলেন। সুর্যকুমার কোনো রানই করতে পারেননি। পান্ডিয়া করেছেন ১৩ বলে ১৬ রান। ভালো ব্যাটিং করেছেন অখ্যাত ক্রিকেটার নামান ধির। তিনি করেন ৬২ রান।

রোহিত-ধির এর অসাধারণ ব্যাটিং সত্ত্বেও এবারের আইপিএলে নিজেদের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের কাছে ১৮ রানে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্লে-অফে উঠতে না পারলেও জয় দিয়েই আইপিএল শেষ করতে পেরেছে লখনৌ।

 

মূলত ক্যারিবীয় ক্রিকেটার নিকোলাস পুরানের বিধ্বংসী ব্যাটিংয়ের কাছেই হেরেছে মুম্বাই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে লখনৌ সুপার জায়ান্টস সংগ্রহ করে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান। মিডল অর্ডার নিকোলাস পুরান ২৯ বলে খেলেন ৭৫ রানের ইনিংস। ৫টি বাউন্ডারির সঙ্গে ৮টি ছক্কার মার মারেন তিনি। ৬৮ রানই করেন তিনি চার-ছক্কা থেকে।

ওপেনার দেবদূত পাডিক্কাল শূন্য রানে আউট হয়ে গেলেও লোকেশ রাহুল ৪১ বলে ৫৫ রান করে বিপদ সামাল দেন। মার্কাস স্টইনিজ ২২ বলে করেন ২৮ রান। পুরানের ৭৫ রানের সঙ্গে ২০ বলে ২২ রানে অপরাজিত ছিলেন আয়ুশ বাদোনি। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২১৪ রান করে লখনৌ।

 

জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানে থেমে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিতের ৩৮ বলে ৬৮ রানের সঙ্গে ২৮ বলে অপরাজিত ৬২ রান করেও দলকে জেতাতে পারলেন না নামান ধির। তিনি ৫টি ছক্কা এবং ৪টি বাউন্ডারির মার মারেন।