NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এবার যুক্তরাষ্ট্রের লিগে সাকিব


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৪, ০৯:২৩ এএম

এবার যুক্তরাষ্ট্রের লিগে সাকিব

বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে এলো নতুন খবর। আমেরিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট মেজর ক্রিকেট লিগের (এমএলসি) দ্বিতীয় মৌসুমের জন্য লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স, আইপিএলের কলকাতা নাইট রাইডার্স, সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং আইএলটি২০-এর আবুধাবি নাইট রাইডার্স একই ফ্র্যাঞ্চাইজির অধীনে।

 

নাইট রাইডার্স গ্রুপের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অবশ্যই সাকিবের নাইট রাইডার্স পরিবারের সাথে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, বিভিন্ন পর্যায়ে কেকেআরের প্রতিনিধিত্ব করেছে ২০১২ এবং ২০১৪ সালে আমাদের দুটি চ্যাম্পিয়নশিপ (শিরোপা) মৌসুমসহ। তাকে এই জুলাইয়ে এলএ নাইট রাইডার্সের হয়ে পার্পল এবং গোল্ড জার্সিতে দেখার জন্য তর সইছে না আমাদের।’

এমএলসির প্রথম মৌসুমে একদমই ভালো করতে পারেনি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। তারা ছিল সবার শেষে। গতবারের দল থেকে নাইটরা এবার ধরে রেখেছে সুনিল নারি, আন্দ্রে রাসেল, জেসন রয়, স্পেন্সার জনসন, উম্মুক্ত চাঁদ, আলি খানসহ কয়েকজনকে।

 

এমএলএসের প্লেয়ার্স ড্রাফট চলতি বছরের ২১ মার্চ অনুষ্ঠিত হয়। ছয় দলের স্কোয়াড পূরণ করার জন্য বাড়তি একটি ড্রাফট অনুষ্ঠিত হবে ১৬ জুন। তার আগেই সাকিবকে দলে ভেড়ালো লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।

 

টুর্নামেন্টের দ্বিতীয় আসর মাঠে গড়াবে আগামী ৫ জুলাই থেকে। ফাইনাল ২৯ জুলাই।