NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইসরায়েলি অভিযান, রাফা ছেড়েছেন ৬ লাখ ফিলিস্তিনি


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৪, ১২:৫৪ পিএম

ইসরায়েলি অভিযান, রাফা ছেড়েছেন ৬ লাখ ফিলিস্তিনি

সব ধরনের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ফিলিস্তিনিদের শেষ নিরাপদ আশ্রয়স্থল রাফায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থল অভিযানের পাশাপাশি আকাশ থেকেও ফেলা হচ্ছে বোমা। ফলে সেখানে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। রাফা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন ফিলিস্তিনিরা।

তাছাড়া ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সেনা সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করছে। কারণ তারা সেখানে অভিযান আরও জোরালো করতে চায়। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের কাছে রাফা ছিল একমাত্র নিরাপদ স্থান। সেখানেও এখন হামলা চালাচ্ছে দখলদার বাহিনী।

 

গত সপ্তাহে রাফা থেকে অন্তত ছয় লাখ ফিলিস্তিনি অন্যত্র চলে গেছেন। একইভাবে উত্তর গাজা থেকেও সরে যাচ্ছেন বহু ফিলিস্তিনি।

 

গত ৭ অক্টোবরের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে ৩৫ হাজার ২৭২ জনকে হত্যা করেছে ইসরায়েল। তাদের হামলায় আহত হয়েছেন ৭৯ হাজার ২০৫ জন।

এর আগে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সেখানে এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি শিশু নিহত হয়েছেন।

 

এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা গাজায় অভিযান বন্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। দেশটি বলেছে, দক্ষিণ গাজায় অভিযান অবশ্যই বন্ধ করতে হবে।