NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কী হয়েছে রাখি সাওয়ান্তর!


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৪, ১২:৪৭ পিএম

কী হয়েছে রাখি সাওয়ান্তর!

বলিউডের বিতর্কের রানি খ্যাত রাখি সাওয়ান্ত সব সময়েই খবরের শিরোনামে থাকতে ভালোবাসেন। কোনো না কোনো কারণে তাকে নিয়ে নিয়মিতই আলোচনা হয়।

আবারও সংবাদের শিরোনামে এলেন রাখি শাওয়ান্ত। ‘আনন্দবাজার’সহ ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে জানা গেছে, হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাখি সাওয়ান্ত। হার্টের একাধিক সমস্যার কারণে নাকি হাসপাতালে ভর্তি করতে হয়েছে এ অভিনেত্রীকে।

 

রাখি সাওয়ান্তের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যা মুহূর্তের মধ্যে সবাইকে চমকে দিয়েছে। শুধু তাই নয়, তাকে দেখে ভক্তরা তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। ছবিতে দেখা গেছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন রাখি সাওয়ান্ত।

 

ছবির আরও দেখা গেছে রাখির চোখ বন্ধ, হাতে স্যালাইনের চ্যানেল এবং একটি পালস অক্সিমিটার তার ডান হাতের আঙ্গুলের সঙ্গে লাগানো। এ ছবি ভাইরাল হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা-অনুরাগীরা।

 

রাখির ঠিক কী হয়েছে তা এখনো স্পষ্ট জানা যায়নি। একটি সূত্র থেকে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েই হাসপাতালে ভর্তি রাখি৷ সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের ছবি ভাইরাল হতেই সবাই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন৷ তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন সেই প্রার্থনা করছেন সবাই।