NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঐশ্বরিয়া এবার হাতে প্লাস্টার নিয়ে কানের রেড কার্পেটে হাঁটবেন!


খবর   প্রকাশিত:  ২১ মে, ২০২৪, ০৫:২৯ পিএম

ঐশ্বরিয়া এবার হাতে প্লাস্টার নিয়ে কানের রেড কার্পেটে হাঁটবেন!

দীর্ঘদিন ধরে বচ্চন পরিবারের অশান্তির খবর প্রচার হচ্ছে গণমাধ্যমজুড়ে। প্রায়ই শোনা যায় অভিষেক ও ঐশ্বরিয়ার সংসরের ভাঙনের কথা। এ নিয়ে তাদের ভক্ত-অনুরাগীদের মন খারাপ।

পারিবারিক সমস্যা নিয়ে কিছু না জানালেও ঐশ্বরিয়া কিন্তু আকারে-ইঙ্গিতে বুঝিয়েই দেন, এসব গুঞ্জনকে তিনি মোটেই আমলে নিচ্ছেন না। আর তাই হয়তো বলিউডজুড়ে সব নিন্দুকের মুখে ছাই দিয়ে মেয়েকে কান চলচ্চিত্র উৎসবে নিয়ে উড়ে গেলেন।

 

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ এ উৎসবের রেড কার্পেটে প্রতিবারই চমক দেন ঐশ্বরিয়া। সেই রেডকার্পেটে এবার হাতে প্লাস্টার নিয়ে হাঁটবেন! এমনটাই করতে চলেছেন ঐশ্বরিয়া। হাতে আঘাত নিয়েই ফ্রান্সের মাটিতে পা রেখেছেন ঐশ্বরিয়া। মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে ঐশ্বরিয়ার হাতের প্লাস্টার। তবে কীভাবে তার হাতে আঘাত লেগেছে তা অবশ্য়ই স্পষ্ট করেননি এ অভিনেত্রী।

 

অভিষেক ও ঐশ্বরিয়া ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। জানা গেছে, বিয়ের কিছু দিন পর থেকেই নাকি শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর বনিবনা নেই। এমনকী ননদ শ্বেতা বচ্চনের সঙ্গেও অভিনেত্রীর দূরত্ব রয়েছে। কিন্তু বচ্চন পরিবারে ভাঙনের জল্পনা-কল্পনা গত বছরের দিওয়ালির পর থেকে আরও জোরাল হয়।

 

সেই সময় একদিকে যখন বচ্চন পরিবারের পূজার আয়োজন হচ্ছিল, অন্যদিকে মেয়েকে নিয়ে মুম্বাই ছাড়তে দেখা যায় ঐশ্বরিয়াকে। এ ঘটনার কিছুদিন পরই শোনা যায়, নিজের বিলাসবহুল বাংলো প্রতীক্ষা মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন অমিতাভ বচ্চন। এতেই বচ্চন পরিবারে অশান্তির খবর ছড়াতে থাকে। এমন কি বিয়ের আংটিও খুলে ফেলেছেন ঐশ্বরিয়া এ খবরও পত্রিকায় প্রকাশিত হয়।