NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

বিজেপির প্রার্থী কঙ্গনা রানাউত, কত সম্পত্তির মালিক তিনি?


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৪, ০৮:০৯ পিএম

বিজেপির প্রার্থী কঙ্গনা রানাউত, কত সম্পত্তির মালিক তিনি?

অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও সফর শুরু করেছেন কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। নির্বাচনী প্রচার চালাচ্ছেন জোরালোভাবে। ১ জুন ভোট সেখানে।

তার আগে মনোনয়ন পত্র জমা দিলেন এই অভিনেত্রী। সেখানেই হিসাব দিলেন নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে কত কোটি রুপি দেনা রয়েছে তারও। জানা গেছে, প্রায় ৯১ কোটি রুপির সম্পত্তি রয়েছে কঙ্গনার। নগদ থেকে বাড়ি ও গাড়ির খতিয়ান জমা দিয়েছেন এই অভিনেত্রী।

 

মুম্বাই, হিমাচল প্রদেশ ও পাঞ্জাবে বেশ কিছু বাণিজ্যিক প্রোপার্টিজের মালিক কঙ্গনা। তার মুম্বাইয়ের পালি হিল বাড়িটির মূল্য ২১ কোটি রুপির বেশি। দুইটি আবাসিক ভবন রয়েছে বলেও হলফনামায় উল্লেখ করেছেন তিনি।

 

কঙ্গনা হলফনামায় জানিয়েছেন, তার প্রায় পাঁচ কোটি রুপি মূল্যের সাড়ে ৬ কেজি সোনা রয়েছে। রূপা রয়েছে প্রায় ৬০ কেজির মতো। যার মূল্য প্রায় ৫০ লাখ রুপি। রয়েছে তিন কোটি রুপির ১৪ ক্যারেটের ডায়মন্ড। কঙ্গনার কাছে নগদ রয়েছে ২ লাখ রুপি।

 

অভিনেত্রীর বেশ কিছু বিলাসবহুল গাড়ি রয়েছে, সঙ্গে একটি স্কুটারও আছে। পাশপাশি প্রায় ১৭ কোটি রুপির দেনা রয়েছে তার। ২০২২-২০২৩ অর্থে অভিনেত্রীর বার্ষিক আয় ছিল ৪ কোটি রুপি।