NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দিল্লির কাছে হেরে আশার প্রদীপ নিভু নিভু লখনৌর


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৪, ০৮:১৪ পিএম

দিল্লির কাছে হেরে আশার প্রদীপ নিভু নিভু লখনৌর

জিতলে প্লে-অফের আশা বেঁচে থাকতো লখনৌ সুপার জায়ান্টের।। কিন্তু দিল্লি ক্যাপিটালসের কাছে ১৯ রানে হেরে গেল লোকেশ রাহুলের দল। এতে সেরা চারের ওঠার লড়াই থেকে প্রায় ছিটকে গেছে লখনৌ। অপরদিকে দারুণ জয়ে প্লে-অফের পথে কিছুটা পথ সামনে এগিয়েছে দিল্লি। তবে শেষ পর্যন্ত দিল্লিরও সেরা চারে খেলার সম্ভাবনা কম।

লিগপর্বের সবগুলো ম্যাচ খেলে ফেলেছে দিল্লি। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। আর টেবিলে অব্স্থান ৫ নম্বরে। সেরা চারে খেলতে হলে তাদেরকে তাকিয়ে থাকতে হবে তিনে থাকা চেন্নাই সুপার কিংস আর চারে থাকা সানরাইজার্স হায়দরাবাদের দিকে। এই দুই দল যদি তাদের বাকি ম্যাচগুলোতে বড় ব্যবধানে হারে তাহলেই সেরা চারে ওঠার সম্ভাবনা কিছুটা তৈরি হতে পারে দিল্লির।

 

মঙ্গলবার অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০৮ রান করে দিল্লি। ফিফটি হাঁকান অভিষেক পোরেল ও ত্রিস্টান স্টাবস। ৩৩ বলে ৫৮ রান (৫ বাউন্ডারি ৪ ছক্কায়) করেন অভিষেক।

স্টাবস খেলেন ঝোড়ো ইনিংস। মাত্র ২৫ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়া ২৩ বলে ৩৩ রান করেন অধিনায়ক রিশাভ পান্ত।

 

জবাবে ব্যাট করতে নেমে পাল্টা দুটি ফিফটি হাঁকান নিকোলাস পুরান ও আরশাদ খান। ২৭ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন পুরান। ৬ বাউন্ডারির সঙ্গে হাঁকান ৪টি ছক্কা। আর ৩৩ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলের আরশাদ। তবে দলের অন্যদের কোনো সহযোগিতা না পাওয়ার তাদের দারুণ দুটি ইনিংস বিফলে যায়। নির্ধারিত ২০ ওভারে লখনৌ তুলতে পারে ৯ উইকেটে ১৮৯ রান।