NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মঞ্চেই মারা গেলেন অভিনেতা


খবর   প্রকাশিত:  ১৪ মে, ২০২৪, ০৮:৫৬ এএম

মঞ্চেই মারা গেলেন অভিনেতা

মঞ্চে অভিনয় করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মরাঠি বর্ষীয়ান অভিনেতা সতীশ জোশী। রোববার (১২ মে) একটি নাটকের অনুষ্ঠান ছিল জোশীর। সেদিন রাত ১১টার দিকে গুরগাঁওয়ের ব্রাহ্মণসভায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, শোয়ের আগ পর্যন্ত তিনি একদম সুস্থ ছিলেন। নাটকের মহড়ায়ও যোগদান করেছেন। কিন্তু অভিনয় করতে করতে হঠাৎ শরীরে অস্বস্তি হতে থাকে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া জোশীকে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

সতীশ জোশীর বন্ধু রাজেশ দেশপাণ্ডে ফেসবুকে শোকবার্তা জানিয়ে লিখেছেন, ‘আমার সিনিয়র, বন্ধু এবং অভিনেতা সতীশ জোশী মঞ্চেই প্রয়াত হয়েছেন। শেষ নিশ্বাস নেওয়ার আগে পর্যন্ত তিনি পারফর্ম করেছেন। ওম শান্তি ওম।’

 

মরাঠি নাট্যাঙ্গনের প্রবীণ অভিনেতা তার অভিনয় দক্ষতার জন্য জনপ্রিয় ছিলেন। বড়পর্দার পাশাপাশি থিয়েটার সার্কিটেও তিনি সম্মানিত। ‘ভাগ্যলক্ষ্মী’ সিনেমায় তার অভিনয় সমালোচকদের কাছে প্রবল প্রশংসিত হয়েছিল।