NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভুটানের আরচারিতে বাংলাদেশের বন্যার রৌপ্য জয়


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ১১:৪৪ এএম

ভুটানের আরচারিতে বাংলাদেশের বন্যার রৌপ্য জয়

গ্র্যাঁ প্রিঁ আরচারিতে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের বন্যা আক্তার। কম্পাউন্ড মহিলা বিভাগের ইলিমিনেশন রাউন্ডের কোয়ার্টারফাইনালে বন্যা আক্তার ১৪২-১২৫ স্কোরে ভুটানের ‘দর্জি দেমাকে পরাজিত করে সেমিফাইনালে ওঠেন। সেমিতে বন্যা ১৪৫-১৪২ স্কোরে ভুটানের দর্জি দোলমাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হন।

এর পর ফাইনালে বন্যা আক্তার ১৪৫-১৪৬ স্কোরে ভারতের সৃষ্টি সিংয়ের নিকট পরাজিত হন। বাংলাদেশের যুথী ইসলাম ১৩৯-১৪৩ স্কোরে ভারতের শালনী কিরারর নিকট এবং পুস্পিতা জামান ১৩২-১৩৬ স্কোরে ভুটানের দর্জি দোলমার কাছে হেরে যান।

 

এলিমিনেশন রাউন্ডের খেলায় বাংলাদেশের মো. সোহেল রানা ১৪১-১৪০ স্কোরে নিজ দেশের মোহাম্মদ আশিকুজ্জামানকে এবং নেওয়াজ আহমেদ রাকিব ১৪৫-১৪০ স্কোরে ভুটানের ইউনটেন নরবুকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে ওঠেন।

কোয়ার্টার ফাইনালে মো. সোহেল রানা ১৩৮-১৩৭ স্কোরে ভারতের প্রথামেশ সমধান জকারকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হন এবং নেওয়াজ আহমেদ রাকিব ১৪২-১৪৭ স্কোরে ভারতের চিরাং ভিদ্যার্থীর কাছে হেরে যান।

 

সেমিফাইনালে মো. সোহেল রানা ১৪২-১৪৬ স্কোরে ভারতের পান্ডেলা ত্রিনাথ চৌধুরীর নিকট পরাজিত হন। ব্রোঞ্জ মেডেলের ম্যাচে মো. সোহেল রানা ১৪২-১৪৮ স্কোরে ভারতের চিরাং ভিদ্যার্থীর নিকট পরাজিত হয়ে চতুর্থ হয়েছেন।