NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মা দিবস নিয়ে জায়েদ খানের ভাষ্য


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ১১:৫৮ এএম

মা দিবস নিয়ে জায়েদ খানের ভাষ্য

দেশীয় চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খান ভীষণ বাবা-মা ভক্ত। একথা তার অনুসারীরা প্রায় সবাই জানেন। তার মা-বাবা বেঁচে থাকতে কিছুদিন পর পর তিনি ঢাকা থেকে ছুটে যেতেন তাদের কাছে। এ নিয়ে তিনি আবেগঘন লেখা লিখে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিতেন।

জায়েদ খানের বাবা-মা মারা যাওয়ার পর এখনও প্রায়ই ছুটে যান তাদের কবর জিয়ারত করার জন্য। সে কথাও তিনি জানান দেন তার সোশ্যাল মিডিয়ায়। এ ছাড়াও মাকে এবং বাবাকে স্মরণ করে বিভিন্ন সময়ে লেখেন মনের কথা।

 

আজ (১২ মে) মা দিবস। এমন মহান দিবসে মা ভক্ত জায়েদ খান চুপ থাকবেন- তা হয় কী করে! জায়েদ খান আজকের মা দিবসকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তার এই দিবসটি নিয়ে চিন্তা-ভাবনা ফুটে ‍উঠেছে।

মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে জায়েদ খান ফেসবুকে লিখেছেন, ‘আমি সব সময় বলি মায়ের কোনো দিবস নাই। মা শাশ্বত।’

 

এবার ঈদে দীর্ঘ বিরতির পর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘সোনার চর’। জাহিদ হোসেন পরিচালিত এ সিনেমা দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন বলে জানান জায়েদ খান। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে।

‘সোনার চর’ সিনেমার কাহিনি ১৯৭৫ সালের পরবর্তী সময়ের। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২১ সালে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও তার স্বামীর চরিত্রে ওমর সানী। লাঠিয়ালের ভূমিকায় রয়েছেন জায়েদ। এখানে তিনি একজন মুক্তিযোদ্ধা, যিনি আবার ফেরারি আসামি।

সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন,পাপিয়া মাহি।