NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইউক্রেনের পাঁচটি গ্রাম দখলের দাবি রাশিয়ার


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ০৫:৪৯ পিএম

ইউক্রেনের পাঁচটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের পাঁচটি ও দোনেৎস্কের একটি গ্রাম দখল করেছে রাশিয়া। শনিবার (১১ মে) এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী খারকিভে দখলকৃত গ্রামগুলো হলো- বোরিসিভকা, ওগির্তসেভ, প্লেটেনিভকা, পাইলনা ও স্ট্রিলেচা। আর দোনেৎস্ক অঞ্চলের দখলকৃত গ্রামের নাম কেরামিক। এএফপি সাংবাদিকরা বলেছেন, তারা লোকজনকে ব্যাগবোঝাই ভ্যান ও গাড়িতে করে সীমান্ত এলাকা থেকে পালিয়ে একটি অভ্যর্থনা কেন্দ্রে পালিয়ে আসতে দেখেছেন।

 

শুক্রবার (১০ মে) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া হঠাৎ করেই খারকিভ অঞ্চলে আক্রমণ শুরু করেছে। শনিবার ইউক্রেনের সামরিক কমান্ড জানায়, বিমানবাহিনীর সহায়তা নিয়ে রুশ সেনারা এই অঞ্চলে প্রবেশ করেছেন। এই খারকিভ থেকেই দুই বছর আগে সরে যেতে বাধ্য হয়েছিল রুশ বাহিনী।

 

শনিবার রাতে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আমাদের সেনারা খারকিভ অঞ্চলের সীমান্ত এলাকার গ্রামগুলোতে পাল্টা আক্রমণ চালাচ্ছেন। রাশিয়ার পরিকল্পনা ব্যাহত করাটাই এখন আমাদের প্রধান লক্ষ্য।

 

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ জানিয়েছেন, খারকিভের সীমান্ত এলাকায় ভারী লড়াই হয়েছে ও সেখান থেকে অন্তত ১ হাজার ৭৭৫ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে গভর্নর জোর দিয়ে বলেছিলেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম খারকিভ শহরে রাশিয়ার স্থল অভিযানের কোনো হুমকি নেই।

 

তিনি আরও জানান, সীমান্তের কাছাকাছি ভোভচানস্ক শহরে বিমান হামলায় ৫০ ও ৪৮ বছর বয়সী দুই ইউক্রেনীয় নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুজন। সিনেগুবভের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভোভচানস্ক শহরের একটি বহুতল ভবনের একটি অংশ ভেঙে গেছে।