NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিয়ে করলেন আদৃত-কৌশাম্বী


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৪, ০১:৩৭ এএম

বিয়ে করলেন আদৃত-কৌশাম্বী

টালিউডের দুই তারকা আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী বৃহস্পতিবার (৯ মে) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা সাতপাকে বাঁধা পড়েন। নবদম্পতির বিয়ের ছবি এরই প্রকাশ্যে এসেছে।

বৃহস্পতিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় আদৃত-কৌশাম্বীর গায়েহলুদের অনুষ্ঠানের ছবি ভাইরাল হয়। সন্ধ্যায় প্রকাশ্যে এলো বিয়ের ছবি। হাওড়ার একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল তাদের বিয়ের আসর।

 

বিয়ের সাজে ছিল ঐহিত্যবাহী রীতির ছোঁয়া। আদৃতের পরনে তসরের পাঞ্জাবি, কৌশাম্বী সেজেছেন লাল বেনারসিতে। মাথায় লাল ওড়না। গলায় সোনার হার। নাকে নথ। বাঙালি কনের মুখে হাসির ঝিলিক।

বিজ্ঞাপন

আদৃত বা কৌশাম্বী শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব একটা মুখ খোলেননি। চলতি বছরের ১ জানুয়ারি কৌশাম্বী প্রথম দুজনের একসঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানান।

তারপরেই টলিউডের দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। এ ছবি দেখে ভক্তরা তাদের সম্পর্ক টের পান। গত মাসে টালিউডে তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়ে।

 

আদৃত সম্প্রতি ‘পাগল প্রেমী’সিনেমার শুটিং সম্পন্ন করেছেন। অন্যদিকে কৌশাম্বীকে দর্শক এখন ‘ফুলকি’ ধারাবাহিকে দেখছেন। বিয়ের জন্য কাজ থেকে আপাতত দিন কয়েকের ছুটি নিয়েছেন আদৃত-কৌশাম্বী। আগামী ১১ মে তাদের রিসেপশনের পার্টি হবে বলে জানা গেছে।