NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বৈঠকে বসছেন ভারত-পাকিস্তানের প্রধানমন্ত্রী!


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৬:৪৮ এএম

>
বৈঠকে বসছেন ভারত-পাকিস্তানের প্রধানমন্ত্রী!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আগামী মাসে উজবেকিস্তানে একটি বৈঠক করতে পারেন বলে জানা গেছে। উজবেকিস্তানের সমরখন্দে ১৫-১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বার্ষিক সম্মেলন। সেখানেই দুই প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে।

এসসিও মহাসচিব ঝাং মিং শুক্রবার তিন দিনের শফরে পাকিস্তান যাচ্ছেন। সেখানে অংশ নেওয়ার জন্য পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আমন্ত্রণ জানাবেন মিং।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ সম্মেলনে যোগ দেবেন। ফলে পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রী মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন। গত ছয় বছরের মধ্যে প্রথমবার দুই প্রধানমন্ত্রী এক জায়গায় উপস্থিত থাকবেন। 

 কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়, শেহবাজ ও মোদির মধ্যে একটি বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ দুজনেই দুই দিনের জন্য একই জায়গায় থাকবেন। ভারত এখনো অনুরোধ না করায় বৈঠকের কোনো কাঠামো তৈরি হয়নি। যদি এমন অনুরোধ করা হয়, সেক্ষেত্রে পাকিস্তানের প্রতিক্রিয়া ইতিবাচক হবে।

চীন, পাকিস্তান, রাশিয়া, ভারত, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও কাজাখস্তান এই গ্রুপের পূর্ণ সদস্য। গ্রুপের নতুন চেয়ার ইতোমধ্যেই তার অগ্রাধিকার এবং কাজের রূপরেখা তৈরি করেছে। এর মধ্যে রয়েছে সংগঠনের সুযোগ ও কর্তৃত্ব বৃদ্ধি করা। একই সঙ্গে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা, দারিদ্র্য হ্রাস ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করা।

এ অঞ্চলে বাণিজ্য বাড়ানোর জন্য একটি পরিকল্পনা তৈরির প্রচেষ্টা এই বৈঠকে থাকবে। বাণিজ্যে বাধা দূর করার ব্যবস্থাসহ প্রযুক্তিগত বিধি ও শুল্ক পদ্ধতি ডিজিটালাইজ করার ব্যবস্থার বিষয় আলোচনা করা হবে।