NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনধস, এখনো নিখোঁজ ৪৮


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১১ এএম

দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনধস, এখনো নিখোঁজ ৪৮

দক্ষিণ আফ্রিকার জর্জ শহরে একটি বহুতল ভবন ধসে পড়েছে। এতে ছয়জন নিহত হয়েছেন। তবে এখনো নিখোঁজ রয়েছেন ৪৮ জন। মঙ্গলবার (৭ মে) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জর্জ মিউনিসিপ্যালিটি এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় কেপ প্রদেশে সোমবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে ভবনটি ধসে পড়ে। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে ২৬ জনকে।

 

বিবৃতিতে বলা হয়, তিনটি দল সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে।

 

তবে এই উদ্ধার অভিযান শেষ হতে চার থেকে পাঁচদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে পূর্বাঞ্চলীয় কেপ প্রদেশের সরকার।

ভবন ধসে নিহত ও আটকে পড়াদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

 

কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো সে ব্যাপারে তদন্তের কথাও জানিয়েছেন তিনি।