NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আলোচনার শীর্ষে থেকেই শেষ হলো ‘কুইন অফ টিয়ারস’


খবর   প্রকাশিত:  ১১ জুন, ২০২৪, ০৬:৪২ এএম

আলোচনার শীর্ষে থেকেই শেষ হলো ‘কুইন অফ টিয়ারস’

বহুল আলোচিত কে-ড্রামা এবং অভিনয়শিল্পীদের র‍্যাঙ্কিং চার্টে অবশেষে শীর্ষ স্থানে থেকেই নিজেদের যাত্রা শেষ করলো ‘কুইন অফ টিয়ারস।’ এপ্রিলের চতুর্থ সপ্তাহের গুড ডেটা কর্পোরেশনের প্রকাশিত সাপ্তাহিক তালিকায় শীর্ষে কুইন অফ টিয়ারস। টানা আট সপ্তাহ শীর্ষস্থান ধরে রেখে শেষ হলো ড্রামাটি। গত সপ্তাহে শেষ পর্ব প্রচারিত হয়েছে এটির।

 

 

চলমান টিভি নাটকগুলি থেকে উত্পন্ন রিউমারস এবং তাদের অভিনয়শিল্পীরা দর্শক শ্রোতাদের উপর যে প্রভাব রাখে, যতটা আলোচনার জন্ম দেয়, সেই ডেটা হিসেব করেই এই তালিকা তৈরি করা হয়। টিভিএন-এর ‘কুইন অফ টিয়ারস’, যেটি রেকর্ড-ব্রেকিং টিভি সিরিজের খেতাব অর্জন করেছিল, এপ্রিলের শেষ সপ্তাহের চূড়ান্ত তালিকায় নিজেদের আধিপত্য বজায় রেখেছে। ১৬ পর্বের দীর্ঘ রোমান্টিক কমেডি ড্রামাটি ২৮ এপ্রিল রবিবার শেষ পর্বের মাধ্যমে সমাপ্ত হয়। এপ্রিলের শেষ তালিকায় ড্রামা ও অভিনয়শিল্পীদের তালিকায় শীর্ষস্থানে থেকেই শেষ হয় কুইন অফ টিয়ারস।

 

1
গুড ডেটা কর্পোরেশনের প্রকাশিত এপ্রিলের শেষ সপ্তাহের তালিকা

সুম্পি’র প্রতিবেদন অনুসারে, টিভিএন-এ গত ৯ মার্চ প্রিমিয়ারের পর থেকে কুইন অফ টিয়ারস গুড ডেটা কর্পোরেশনের সাপ্তাহিক চার্টে বিস্ময়কর ও অনুপ্রেরণামূলক বাজ-জয়ী ধারা বজায় রেখেছে। আগের র‍্যাঙ্কিংয়ের মতো এটি আবার সবচেয়ে আলোচিত নাটকের তালিকায় ১ নম্বরে স্থান পেয়েছে। ইতোমধ্যে এর প্রধান দুই অভিনেতা-অভিনেত্রী কিম সু হিউন এবং কিম জি ওয়ান যথাক্রমে শীর্ষ দুটি স্থান দখল করে রেখেছে।

এদিকে ‘কুইন অফ টিয়ারস’ সমাপ্ত হওয়ার পর আলোচনায় উঠে এসেছে ‘লাভলী রানার।

’ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টাইম-ট্রাভেল ও রোম্যান্স ফ্যান্টাসি ঘরানার সিরিজটি। ডিজনি প্লাসে স্ট্রিমিং হওয়া এমবিসির সর্বশেষ রেট্রো ড্রামা ‘চিফ ডিটেকটিভ ১৯৫৮’ তালিকায় তৃতীয় স্থান দখল করেছে।