NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

টানা তৃতীয়বার লন্ডনের মেয়র, এবার জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৪, ০৮:৫৪ পিএম

টানা তৃতীয়বার লন্ডনের মেয়র, এবার জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান

টানা তৃতীয় মেয়াদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন লেবার পার্টির সাদিক খান। সাদিকের এই জয় যুক্তরাজ্যের বর্তমান বিরোধী দল লেবার পার্টির রাজনৈতিক শক্তি ও সমর্থনের বিষয়টি আবারো সবার সামনে এলো। বিজয়ী ভাষণে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জাতীয় নির্বাচনের ডাক দেওয়ার আহ্বান জানান।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার (২ মে) রাত ১০টায় লন্ডনের মেয়র পদে নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়।

শুক্রবার থেকে ভোট গণনা শুরু হয়। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফল প্রকাশ করা হয়। 

 

ফলাফলে দেখা যায়, এবারের নির্বাচনে ১০ লাখ ৮৮ হাজার ২২৫ ভোট অর্থাৎ ৪৩ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন সাদিক খান। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুসান হল ৮ লাখ ১১ হাজার ৫১৮ অর্থাৎ ৩২ দশমিক ৬ শতাংশ ভোট।

অর্থাৎ সুসান হলকে ২ লাখ ৭৬ হাজারের ভোটে পরাজিত করেছেন সাদিক।

 

বিজয়ী ভাষণে সাদিক খান বলেন, ‘আমি লন্ডনকে ভালোবাসি। এটি আমার শহর ও এখানকার জনগণকে সেবা করতে পারা আমার জন্য গর্বের। এবারের নির্বাচনেও আমাকে জেতানোর জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

 

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সময় এসেছে জনসাধারণকে তাদের পছন্দ অনুসারে নির্বাচন করতে দেওয়ার। একটি সাধারণ নির্বাচন আমাদের দেশের জন্য কেবল নতুন দিকনির্দেশনার পথ তৈরি করবে না; বরং তা সাহসী পদক্ষেপ হবে যা লন্ডনবাসী বাস্তবে দেখতে চায়।’ 

জাতীয় নির্বাচনের আগে যুক্তরাজ্যের মেয়র নির্বাচনের দিকে নজর ছিল সবার। অধিকাংশের ধারণা, কনজারভেটিভদের চেয়ে জনসমর্থনে এখন অনেক এগিয়ে লেবার পার্টি। ২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সেই নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে লেবার পার্টি জয় পাবে বলে ধারণা করা হচ্ছে।

 

২০১৬ সালে প্রথম লন্ডনের মেয়র হন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাদিক খান। এরপর ২০২০ সালে দ্বিতীয় দফায় নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছেন সাদিক। তার এই বিজয়কে লন্ডনের ইতিহাসে রেকর্ড বলা হচ্ছে।