NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মাদ্রিদের রানি এখন শিয়াতেক


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৪, ০৮:৫২ পিএম

মাদ্রিদের রানি এখন শিয়াতেক

মহাকাব্যিক এক ম্যাচ জিতে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতলেন ইগা শিয়াতেক। গত বছর এই পোলিশ তারকাকে হারিয়েই স্পেনের রাজধানীতে উত্সবে মেতেছিলেন আরিয়ানা সাবালেঙ্কা। এর মধুর বদলা নিয়ে এবার বেলারুশ তারকাকে হতাশার সাগরে নিমজ্জিত করে ট্রফি উঁচিয়ে ধরলেন শিয়াতেক। 
 এক নম্বর ও দুই নম্বর বাছাইয়ের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের রং পাল্টেছে বাঁকে বাঁকে।

তিন ঘণ্টা ১১ মিনিটের ম্যারাথন লড়াইয়ে শেষে বিজয়ের হাসি হেসেছেন শীর্ষ বাছাই শিয়াতেক। তিন তিনবার ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে পোলিশ তারকা ম্যারাথন ফাইনালটা জেতেন ৭-৫, ৪-৬, ৭-৬ গেমে। মাদ্রিদ ওপেনে এটা প্রথম শিরোপা শিয়াতেকের। তুমুল লড়াইয়ের পর স্পেনের রাজধানীতে ক্যারিয়ারে প্রথমবার ট্রফি জিতে বলছিলেন,‘ ভালো, এখন আর কে বলবে মেয়েদের টেনিস বিরক্তিকর।
’ 
তিনটি সেটেই লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। প্রথম সেট ৭-৫ গেমে জেতার পর তিনি হেরে বসেন দ্বিতীয়টি। তৃতীয় সেটেও লড়াই হয় সমানতালে। টাইব্রেকারেও দারুণ লড়েছেন দুজন।
কিন্তু ৯-৭ গেমে টাইব্রেক জিতে মাদ্রিদে প্রথমবার শিরোপায় চুমু আঁঁকলেন শিয়াতেক। 
ক্যারিয়ারে এটা শিয়াতেকের কুড়িতম শিরোপা। ডাব্লিউটিএ ১০০০ সিরিজে নবমবার বিজয় উত্সব করলেন তিনি। ফাইনাল মানেই যেন শিয়াতেকের জয়। নিজের খেলা সবশেষ আটটি ফাইনালেই শেষ হাসি হেসেছেন তিনি।
চলতি মৌসুমে ট্যুর পর্যায়ে সর্বোচ্চ ৩০ জয়ে এলিনা রাইবাকিনার পাশে বসলেন তিনি। ইউরোপিয়ান ক্লেতে ১০০০ ও ৫০০ টুর্নামেন্টের প্রতিটিতে অন্তত একবার করে শিরোপা জেতার নজিরও তাতে গড়েছেন শিয়াতেক। তিনবার জিতেছেন ফ্রেঞ্চ ওপেন।