NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রথম টি-টোয়েন্টির পথেই হাঁটল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৯ মে, ২০২৪, ০২:২০ এএম

প্রথম টি-টোয়েন্টির পথেই হাঁটল বাংলাদেশ

দুইবার বৃষ্টি বাধার মুখে পড়েছিল বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। বৃষ্টির সম্ভাবনা আছে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতেও। বিকেল থেকেই চট্টগ্রামের আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে।

টসের সময় আকাশের অবস্থা এমন যে, যেকোনো সময় বৃষ্টি নামতে পারে।

আর তাই আরেকবার রান তাড়ার পথেই হাঁটল বাংলাদেশ। টস জিতে প্রথম টি-টোয়েন্টির মতো এদিনও জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
  
প্রথম টি-টোয়েন্টি থেকে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে জিম্বাবুয়ে।
অভিষেক হচ্ছে জোনাথন ক্যাম্পবেলের।

 

বাংলাদেশ একাদশ : 
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ:
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জউঙ্গে, ক্লাইভ মাদান্ডে, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, অ্যান্সলে লোভু, জোনাথন ক্যাম্পবেল ও তাদিওয়ানাশে মারুমানি।