NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ধোনির খেলা দেখতে গিয়ে মাঠে ‘ভাইরাল’ অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৪, ০১:৩৯ এএম

>
ধোনির খেলা দেখতে গিয়ে মাঠে ‘ভাইরাল’ অভিনেত্রী

মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটের এই মহাতারকার কে না ভক্ত! ভারতীয় দলের সাবেক এই অধিনায়কের ঝুলিতে রয়েছে বিশ্বের শ্রেষ্ঠতম ক্যাপ্টেন হওয়ার গৌরব। আইসিসির সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন ধোনি। শুধু অধিনায়কত্বই নয়, মাঠের খেলায়ও অনন্য ধোনি।

ব্যাট হাতে ধোনি মাঠে নামলে স্টেডিয়ামজুড়ে রব ওঠে- মাহি, মাহি (ধোনির ডাকনাম)। আর এই নাম ধরে চিৎকার করেই ক্যামেরায় ধরা পড়লেন এক মডেল। যার ফলে রীতিমতো ভাইরাল তিনি।

 

এই মুহূর্তে ভারতে চলছে আইপিএল।

ক্রিকেটের এই ফ্র্যাঞ্চাইজি লিগ বিশ্বজুড়ে সমাদৃত। আইপিএলের ম্যাচে ব্যাটে ঝড়ের সঙ্গেই লেগে থাকে বিনোদন, চিয়ারলিডারদের নাচ। তেমনই গ্যালারিতে নজর কাড়েন সুন্দরীরাও। ম্যাচের ফাঁকেই ক্যামেরা খুঁজে নেয় সেই মোহিনীদের।
চেন্নাই ম্যাচেও ভাইরাল হয়েছেন এমনই এক তরুণী। নাম অন্বেষী জেইন।

 

1
টিভি ক্যামেরায় নজর কাড়লেন অন্বেষী

অন্বেষী জেইন পেশায় মডেল। ভারতের প্রাপ্তবয়স্ক কিছু ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। আইপিএলে ধোনির দল চেন্নাইয়ের ম্যাচে নজর কেড়েছেন এই তরুণী।

আকর্ষণীয় ফিটনেস ও মনকাড়া হাসিতে ইতিমধ্যেই ভাইরাল হয়েছেন অন্বেষী। অন্বেষীর ভিডিও যখন ভাইরাল হয় তখন ব্যাটিং করছিলেন ডারিল মিচেল এবং ধোনি। ম্যাচের শেষে এই তরুণী সাংবাদিকদের জানান, তিনি মহেন্দ্র ধোনির ভক্ত এবং ধোনির খেলা দেখতেই মাঠে এসেছিলেন। ধোনির অনেক বড় একজন ভক্ত বলেই তিনি দাবি করেছেন নিজেকে।

 

অন্বেষী জেইন। সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় ৩২ বছরের এই মডেল। ইনস্টাগ্রামে তাঁর প্রায় ৬২ লাখ ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামে এই ভাইরালকন্যা চেন্নাই ম্যাচের একাধিক ভিডিও শেয়ার করেছেন, যাতে বোঝা যাচ্ছে তিনি নিয়মিত মাঠে যান। 

২০১৮ সালে অল্ট বালাজির ‘গান্দি বাত’ সিরিজের মাধ্যমে বলিউডে পা রাখেন অন্বেষী। তারপর হিন্দি ছাড়াও তেলুগু, গুজরাটি, কন্নড় ভাষার একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি।