NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ফুলবাড়ীতে তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার ২২৮ জন গৃহহীনদের মাঝে বাড়ী হস্তান্তর


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ১১:০৮ এএম

ফুলবাড়ীতে তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার ২২৮ জন গৃহহীনদের মাঝে বাড়ী হস্তান্তর

 

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তৃতীয় ধাপে ২২৮টি পরিবারে মাঝে আশ্রায়ন প্রকল্পের আওতায় জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌর মেয়র মোঃ মাহমুদ আলম লিটন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছাঃ শামীমা আক্তার জাহান।

অন্যান্যদের মধ্যে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাফিউল ইসলামসহ ৭টি ইউনিয়নের চেয়ারম্যানগন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ন প্রকল্পের বাড়ীর দলিল ও বাড়ী পেয়ে আমিনুল ইসলাম বলেন, বাবা দেওয়ার কোন কিছুই আমি পাইনি তাই মানুষের বাড়ীর সাথে চাল লাগিয়ে বসবাস করতাম। আজ প্রধানমন্ত্রীর কারনে নিজের নামে একট জমির দলিল পেলার সাথে বাড়ীও পেলাম। আমার দীর্ঘদিনের স্বপ্ন আজ পূর্ণ হলো। এমনই কথা অনেক উপকার ভোগীরাই বলেন।  

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ধাপে সারাদেশে আশ্রায়ন প্রকল্পের জমি ও ঘর একযোগে হস্তান্তর শুভ উদ্বোধন করার পর বেলা ১২টায় দিনাজপুরের ফুলবাড়ীতে এই আয়োজন অনুষ্ঠিত হয়।