NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

পাকিস্তানে বাস খাদে পড়ে তিন নারীসহ নিহত ২০


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৪, ১২:২১ পিএম

পাকিস্তানে বাস খাদে পড়ে তিন নারীসহ নিহত ২০

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিন নারীসহ কমপক্ষে ২০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ৫টার দিকে দেশটির গিলগিট বালতিস্তানের কারাকোরাম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। খবর সংবাদমাধ্যম ডন’র

 

‘বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের উদ্দেশ্যে যাওয়ার পথে দিয়ামার জেলার হাইওয়েতে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়’- বলেন দিয়ামের জেলা উদ্ধার কর্মকর্তা শওকত রিয়াজ।

এ বিষয়ে দিয়ামারের জেলা প্রশাসক ফাইয়াজ আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। পরে উদ্ধারকাজে অংশ নেয় সেনা হেলিকপ্টার। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে গিলগিট শহরে নেওয়া হয়েছে।

 

এ দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেছেন, আহতদের প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।