NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

খায়রুল বাশার-মাহির ‘ভালো মানুষ’


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ১২:৫৪ এএম

খায়রুল বাশার-মাহির ‘ভালো মানুষ’

মারুফ হোসেন সজীবের চিত্রনাট্য ও নির্মাণে বিশেষ নাটক ‘ভালো মানুষ’ জনপ্রিয় ইউটিউব চ্যানেল গোল্লাসুটে মুক্তি পেয়েছে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাশার ও সামিরা খান মাহি।

‘ভালো মানুষ’ নাটকটি নিয়ে নির্মাতা বলেন ‘আমি সব সময়ই গল্প নির্ভর কাজ করার চেষ্টা করি। ভালো মানুষ কাজটি সব ধরনের দর্শকদের কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে। এতে খুব সুন্দর দুটি চরিত্রে দেখা যাবে খাইরুল বাসার ও সামিরা খান মাহিকে’।

 

অন্যদিকে ‘ভালো মানুষ’ নাটকটি নিয়ে খাইরুল বাসার বলেন ‘খুব সুন্দর একটি চিত্রনাট্যে কাজ করেছি, গল্পে আমার চরিত্রে ভিন্নতা আছে, আমি একজন ভালো মানুষের চরিত্রে অভিনয় করেছি। যে নিজের বাবার দেনা পরিশোধ করার জন্য নিজের কিডনি বিক্রি করতে শহরে আসে। আশা করছি আমার দর্শকদের খুব ভালো লাগবে কাজটি।

খায়রুল বাশার-মাহির ‘ভালো মানুষ’

বিজ্ঞাপন

নাটকটি নিয়ে সামিরা খান মাহি বলেন ‘মারুফ হোসেন সজীবের সাথে এটা আমার প্রথম নাটক, গল্প এবং চরিত্র প্রথমেই আমার খুব পছন্দ হয়। নির্মাতার সাথে আমার কাজের অভিজ্ঞতাও দারুণ। এটা ভেবে ভালো লাগছে যে আমার দর্শক আমার খুব সুন্দর একটা নাটক দেখতে পাবে।’

আজ (৩ মে) দুপুর দুইটায় গোল্লাসুট ইউটিউব চ্যানেলে ‘ভালো মানুষ’ নাটকটি প্রকাশ করা হয়েছে।

 

এবার ঈদে মারুফ হোসেন সজীবের গল্পে খাইরুল বাসার বেশ কিছু নাটক করেছেন। এর মধ্যে ‘আজকাল তুমি আমি’, ‘কুমিরের দরজা’, ‘আদরের চাঁদ’ নাটকগুলো প্রশংসিত হয়েছে।