NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শ্বাসরুদ্ধকর শেষ ওভারে রাজস্থানকে ১ রানে হারালো হায়দরাবাদ


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৪, ০৯:৩৯ এএম

শ্বাসরুদ্ধকর শেষ ওভারে রাজস্থানকে ১ রানে হারালো হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে রাজস্থান রয়্যালসের দরকার ১৩ রান। বল হাতে ভুবনেশ্বর কুমার আর স্ট্রাইকে রবিচন্দ্রন অশ্বিন। প্রথম বলে দৌড়ে ১ রানে নিয়ে মারকুটে ব্যাটার রভম্যান পাওয়েলকে স্ট্রাইক দেন অশ্বিন। পরের বলে দৌড়ে ২ রান নিয়ে তৃতীয় বলে বাউন্ডারি হাঁকান রভম্যান।

এবার পরের ৩ বলে দরকার ৬ রান। চতুর্থ ও পঞ্চম বলে দৌড়ে ২ রান করে মোট ৪ রান নিলেন রভম্যান। শেষ বলে প্রয়োজন ২ রান। কিন্তু জয় নির্ধারণী ভুবনেশ্বরের ফুলটাচ্ বলে এলবিডব্লিউ হয়ে গেলেন ক্যারিবীয় ব্যাটার। এতে মাত্র ১ রানের জন্য চলতি আইপিএলে ১০ ম্যাচে দ্বিতীয়বারের মতো হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে রাজস্থানকে।

 

বৃহস্পতিবার নিজেদের মাঠ রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে ৩ উইকেটে ২০১ রান করে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০০ রান করতে পারে রাজস্থান।

হায়দরাবাদের হয়ে ওপেনার ট্রাভিস হেড করেন ৪৪ বলে ৫৮ রান। অভিষেক শর্মা (১০ বলে ১২) ও অমলপ্রিত সিং (৫ বলে ৫) দ্রুত ফিরে গেলে চতুর্থ উইকেটে ৭০ রানের অপরাজিত জুটি করেন নিতিশ কুমার রেডি ও হেনরিখ ক্লাসেন।

 

নিতিশ খেলেন ৪২ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস। ১৯ বলে ৪২ রানের দানবীয় আরও একটি ইনিংস খেলেন ক্লাসেন। এতে ২০০ রানের কৌটা টপকে যায় হায়দরাবাদ।

জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান ওপেনার যসস্বি জয়সওয়াল ঝোড়ো ব্যাটিং করে ৪০ বলে করেন ৬৭ রান। মাঝে জস বাটলার আর অধিনায়ক সঞ্জু স্যামসন ডাক মেরে ফেরত যান।

 

এরপর চতুর্থ ব্যাটার রিয়ান পরাগ ৪৯ বলে ৭৭ রানের (৮ বাউন্ডারি ৪ ছক্কায়) দুর্দান্ত ইনিংস খেলেন। শেষ দিকে রভম্যানের ১৫ বলে লড়াকু ২৭ রানের ইনিংস কোনো কাজে আসেনি। মাত্র ১ রানের জন্য হারতে হয়েছে রাজস্থানকে।