NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

বারাণসীতে মোদির বিপক্ষে লড়বেন কৌতুক অভিনেতা রঙ্গিলা


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৪, ০২:১৮ এএম

বারাণসীতে মোদির বিপক্ষে লড়বেন কৌতুক অভিনেতা রঙ্গিলা

ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের বারাণসী আসনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে লড়ার ঘোষণা দিয়েছেন কৌতুক অভিনেতা শ্যাম রঙ্গিলা। গতকাল বুধবার তিনি এই ঘোষণা দেন।

সমাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে রঙ্গিলা বলেছেন, ‘বারাণসী থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণার দেওয়ার পর আমি আপনাদের সকলের কাছ থেকে যে ভালবাসা পাচ্ছি তাতে আমি উচ্ছ্বসিত। আমি দ্রুত একটি ভিডিওর মাধ্যমে আমার মনোনয়ন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আমার মতামত আপনাদের সামনে তুলে ধরব।

 

আগের একটি পোস্টে রঙ্গিলা বলেছিলেন, ‘আমি বারাণসী থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। কারণ আজকাল কেউ নিশ্চিত নয় যে, কে মনোনয়ন প্রত্যাহার করবে।’

মিডিয়ার সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘২০১৪ সালে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একজন অনুসারী ছিলাম। আমি প্রধানমন্ত্রীকে সমর্থন করে অনেক ভিডিও শেয়ার করেছি।

রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও ভিডিও শেয়ার করেছিলাম। আর এসব ভিডিও দেখে যে কারো মনে হতেই পারে তিনি আগামী ৭০ বছর কেবল বিজেপিকেই ভোট দেবেন। কিন্তু গত ১০ বছরে পরিস্থিতি বদলেছে... আমি এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়ব।’

 

তিনি আরো যোগ করে বলেছেন, ‘আমি এই সপ্তাহে বারাণসীতে যাব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আমার মনোনয়ন জমা দেব।