NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ব্রাজিলে ব্যাপক বৃষ্টি ও বন্যায় নিহত ১০


খবর   প্রকাশিত:  ০২ মে, ২০২৪, ০৭:২২ পিএম

ব্রাজিলে ব্যাপক বৃষ্টি ও বন্যায় নিহত ১০

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে ডো সুলে ব্যাপক বৃষ্টিপাতের কারণে ১০ নিহত হয়েছেন এবং ২১ জন নিখোঁজ রয়েছে। স্থানীয় সরকার সতর্ক করে বলেছে, পরিস্থিতি গুরুতর এবং আরো অবনতি হতে পারে।

বুধবার একটি সংবাদ সম্মেলনে রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইট বলেছেন, তিনি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলার সঙ্গে সব সম্ভাব্য ফেডারেল সহায়তা চেয়ে কথা বলেছেন। প্রেসিডেন্ট লুলা তার আহ্বানে সাড়া দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার লুলা রাজ্যটির দুর্গত এলাকা পরিদর্শন করবেন বলে জানিয়েছে রয়টার্স।

 

কর্মকর্তারা জানান, এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। ছোট একটি শহরে বন্যার পানির তোড়ে একটি গাড়ি ভেসে যায়, তাতে এর দুই আরোহীর মৃত্যু হয়। সালভাদর দো সুলে ভূমিধসে আরেকজনের মৃত্যু হয়।

লেইট রাজ্যজুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। তিনি সশস্ত্র বাহিনীরও সহযোগিতা চেয়েছেন।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যজুড়ে নদীর পানি বাড়ছে এবং বহু এলাকা বন্যাকবলিত হয়েছে। এতে ১১৪টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে ও সাড়ে তিন হাজারের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আগামী কয়েকদিনে আরো ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির মধ্যেও নিখোঁজদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকর্মীরা।