NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভোটের প্রচারে গিয়ে অসুস্থ সোহম


খবর   প্রকাশিত:  ০২ মে, ২০২৪, ১২:২৩ পিএম

ভোটের প্রচারে গিয়ে অসুস্থ সোহম

গরমে অসুস্থ হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা সোহম চক্রবর্তী। তাও আবার ভোটের মাঠে গিয়ে। ভারতে চলছে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনের প্রচারে গিয়েছিলেন এই অভিনেতা।

প্রচার করতে করতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

জানা যায়, গরমের মধ্যে লাগাতার ভোটের প্রচার করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের চণ্ডীপুরের বিধায়ক সোহম। তার ডিহাইড্রেশন হয়েছে।

একই সঙ্গে জ্বরে কাবু অভিনেতা। পরিস্থিতি গুরুতর হতে রবিবার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সোহমকে।

 

সোহমের টিমের একজন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে বলেন, ‘সোহম এখন অনেকটাই ভালো আছেন। তবে তার শরীর দুর্বল বলে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

খুব তাড়াতাড়ি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। চিকিৎসকেরা আপাতত ফোন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। বাড়ি ফেরার পরেও তাঁকে দিন কয়েক বিশ্রামে থাকতে হবে।’

 

গত সপ্তাহে দলের হয়ে মালদহ ও মুর্শিদাবাদে ভোট প্রচার করেছেন সোহম। রাজ্যের সব জেলাতেই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা।

তার ফলেই সোহম অসুস্থ হয়ে পড়েছেন। সোহমের দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। বেশ কিছুদিন আগেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘শাস্ত্রী’ ছবির শুটিং শেষ করেছেন সোহম।

 

সম্প্রতি বাংলাদেশি অভিনেত্রী পরীমনির সঙ্গে জুটি বেঁধে ‘ফেলু বক্সী’ ছবির শুটিংও করেছেন তিনি। তার পরেই ব্যস্ত হয়ে পড়েছিলেন নির্বাচনী প্রচারে।