NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শেষ ওভারে মুম্বাইকে হারিয়ে তিনে লখনৌ


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৪, ০৯:০৬ এএম

শেষ ওভারে মুম্বাইকে হারিয়ে তিনে লখনৌ

মুম্বাই ইন্ডিয়ান্সের পুঁজি মাত্র ১৪৪ রানের। রানবন্যার আইপিএলে এই রানে লখনৌ সুপার জায়ান্টকে যে আটকানো যাবে না সেটা আগেই বুঝে নিয়েছে মুম্বাই। তবু লড়াই করে শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়াতে পেরেছে এটাই এ ম্যাচে হার্দিক পান্ডিয়ার দলের কিঞ্চিৎ প্রাপ্তি।

মুম্বাইয়ের ৭ উইকেটে ১৪৪ রানের জবাবে ১৯ দশমিক ২ ওভারে ৪ উইকেট হাতে রেখেই জয় পেয়েছে লখনৌ। এতে পয়েন্ট টেবিলে তৃতীয়স্থানে উঠে গেছে লোকেশ রাহুলের দল।

 

মঙ্গলবার (৩০ এপ্রিল) টস হেরে ব্যাট করতে নেমে একটি বাউন্ডারি হাঁকিয়েই আউট হয়ে যান ওপেনার রোহিত শর্মা (৫ বলে ৪)। এরপর দ্রুত সাজঘরে ফেরত যান তিন টপঅর্ডার- সূর্যকুমার যাদব (৬ বলে ১০), তিলক ভর্মা (১১ বলে ৭) ও অধিনায়ক হার্দিক (১ বলে ০)। অর্থাৎ ২৭ রানে ৪ উইকেট নেই মুম্বাইয়ের।

শেষ দিকে নেহাল ওয়াদেরার ৪১ বলে ৪৬ ও টিম ডেভিডের অপরাজিত ১৮ বলে ৩৫ রানের ইনিংসের উপর ভর করে মান বাঁচানোর পুঁজি পায় মুম্বাই।

 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লখনৌ। ১ বলে শূন্য রানে আউট হয়ে যান অর্শিন কুলকারনি। এরপর চাপ সামলে নিয়ে ৫৮ রানের জুটি করেন লোকেশ রাহুল ও মার্কাস স্টয়নিস।

 

২২ বলে ২৮ রান করে আউট হন রাহুল। স্টয়নিস থামেন ৪৫ বলে ৬২ রানে (৭ বাউন্ডারি ২ ছক্কায়)। এরপর দিপক হুদার ১৮ ও নিকোলাস পুরানের অপরাজিত ১৪ রানে ৪ উইকেটের জয় পায় লখনৌ।