NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নির্মাতার সঙ্গে প্রেম, মুখ খুললেন নীলাঞ্জনা নীলা


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৪, ০২:০১ এএম

নির্মাতার সঙ্গে প্রেম, মুখ খুললেন নীলাঞ্জনা নীলা

নির্মাতা বদরুল আনাম সৌদের সিনেমা ‘গহীন বালুচর’ দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় নীলাঞ্জনা নীলার। এর সাত বছর পর একই নির্মাতার ‘শ্যামাকাব্য’ দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। কিন্তু এর মাঝেই গুঞ্জন উঠেছে নির্মাতা সৌদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নীলা।

শুধু তাই নয়, গোপনে নাকি জমে উঠেছে তাদের প্রেমের রসায়ন।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নীলা। নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন নাকি স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

 

প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে নীলাঞ্জনা নীলা বলেন, ‘আমি তো এটা কখনোই শুনিনি। এটা কোথা থেকে এলো! এটা পুরোই ফালতু একটি কথা।

এটাকে পুরোই হাস্যকর লাগল আমার কাছে। আমি জানি না এটা কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে, কীভাবে ছড়াচ্ছে। এটা জাস্ট একটা ফালতু কথা। কেন এ ধরনের কথা উঠল আমি নিজেও জানি না।
এটা কীভাবে সম্ভব!’

 

নির্মাতা সৌদের পরিচালনায় কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন নীলা। এ অভিনেত্রীর ভাষায়, ‘তার সঙ্গে বড় পর্দায় আগেও কাজ করেছি। তার পুরো টিমের সঙ্গেই আমার পারিবারিক একটা সম্পর্ক। ডিরেক্টর হিসেবে তাকে আমার খুবই ভালো লাগে। তিনি খুব ভালো করে বোঝান।

 

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন নীলাঞ্জনা নীলা। পরিচালক বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এর সাত বছর পর একই নির্মাতার ‘শ্যামাকাব্য’ চলচ্চিত্রের মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। আগামী ৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নীলা অভিনীত ‘শ্যামাকাব্য’ সিনেমা। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। সরকারি অনুদানে নির্মিত ‘শ্যামাকাব্য’ পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন সৌদ নিজেই। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী সৌদ।