NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কোহলি-পান্তকে নিয়েই ভারতের বিশ্বকাপ দল


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৪, ০১:৫২ এএম

কোহলি-পান্তকে নিয়েই ভারতের বিশ্বকাপ দল

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। বিশ্বকাপ দলে বিরাট কোহলির থাকা না থাকা নিয়ে একটা আলোচনা ছিল। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খুব একটা খেলেননি কোহলি। তবে এই তারকা ব্যাটারকে নিয়েই বিশ্বকাপ দল দিয়েছে ভারত।

 

দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটার রিশভ পান্ত। গাড়ী দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে লম্বা সময় ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। চলমান আইপিএল দিয়ে মাঠে ফেরার পর এবার আন্তর্জাতিক ক্রিকেটেও ফেরার দৌরগোড়ায় পান্ত। উইকেটকিপার ব্যাটার হিসেবে তাঁর সঙ্গে জায়গা হয়েছে সঞ্জু স্যামসনেরও।

 

এছাড়া এবারের আইপিএলে উড়ন্ত ফর্মে থাকা শিভাম দুবে ও আলোচনায় থাকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালও আছেন ১৫ সদস্যের স্কোয়াডে। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে।

ভারতের বিশ্বকাপ দল :

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শ্বদীপ সিং, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

স্টান্ডবাই : শুভমান গিল, রিংকু সিং, খলিল আহমেদ ও আভেশ খান।