NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শিরোপা জিততে পাহাড় ডিঙাতে হবে ম্যানসিটিকে


খবর   প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৪, ১১:১৭ এএম

শিরোপা জিততে পাহাড় ডিঙাতে হবে ম্যানসিটিকে

একটি ম্যাচ যাচ্ছে আর শীর্ষে থাকা আর্সেনালকে চাপে ফেলে দিচ্ছে ম্যানচেস্টার সিটি। পয়েন্ট তালিকায় তাকালে আর্সেনালকে শীর্ষে দেখা গেলেও আদতে এগিয়ে আছে সিটিজেনরাই। কারণ গানারদের চেয়ে তারা ম্যাচ কম খেলেছে একটি। তাই শিরোপার পথে তারা যে সুবিধাজনক অবস্থায় আছে তা বলাই যায়।

কিন্তু এই পথও যে সহজ নয় সেটা উপলব্ধি করতে পারছেন সিটিজেন বস পেপ গার্দিওলা।

 

রবিবার (২৮ এপ্রিল) দিনের শুরুতে টটেনেহামকে ৩-২ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। তবে দিনের শেষে সেই ব্যবধান স্রেফ ১ পয়েন্টে নামিয়ে এনেছে পেপ গার্দিওলার দল। নটিংহাম ফরেস্টের মাঠ থেকে জোসকো ভার্দিওল ও আর্লিং হালান্ডের গোলে ২-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল।

 

লিগে আর্সেনালের বাকি আছে তিনটি এবং ম্যানসিটির চারটি ম্যাচ। দুই দলের পয়েন্টের ব্যবধান স্রেফ ১। এমন অবস্থায় আর্সেনালের চেয়ে সিটি সুবিধাজনক অবস্থায় থাকলেও এখনো অনেক পথ পাড়ি দিতে হবে বলছেন পেপ গার্দিওলা, ‘এটা (শিরোপা জয়) অনেক দূরে এখনো। যখন আমরা টেবিলের শীর্ষে থাকব এবং এক ম্যাচ বাকি থাকবে তখন এই প্রশ্ন করবেন।

কিন্তু চার ম্যাচ বাকি থাকায় মনে হচ্ছে পাহাড় ডিঙাতে হবে আমাদের। এটা আমাদের হাতে আছে...একটা ম্যাচ ড্র করলেই আমরা শিরোপা জিততে পারব না।’

 

গতকাল টটেনহামকে হারিয়ে এগিয়ে গেছে আর্সেনাল। বাকি তিন ম্যাচে তারা যে পথ হারাবে এমন আশা করেন না গার্দিওলা, ‘তারা কী করবে সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। চাই তারা হেরে যাক।

তারা ভালো করছে এবং হ্যাঁ, এখনো চার ম্যাচ বাকি। আমি মনে করি, তারা আর পয়েন্ট হারাবে না এবং আমরা জানি, আমাদের এখন কী করা দরকার।’ আগামী শনিবার নিজেদের পরের ম্যাচে ওলভসের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি।