NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দোহায় লেবাননের বিপক্ষে ফিরতি লেগ খেলবে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৪, ০৪:৪০ পিএম

দোহায় লেবাননের বিপক্ষে ফিরতি লেগ খেলবে বাংলাদেশ

আগামী জুনে ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের আরো দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৬ জুন বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে, আর ১১ জুন লেবাননের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। লেবানন অবশ্য তাদের মাঠে এই ম্যাচটি খেলছে না। বেছে নিয়েছে নিরপেক্ষ ভেন্যু।

কাতারের দোহার আল সাদ স্টেডিয়ামে রাত ১০টায় মুখোমুখি হবে লেবানন ও বাংলাদেশ।

 

প্রথম লেগে কিংস অ্যারেনায় শক্তিশালী লেবাননকে ১-১ গোলে রুখে দিয়েছিল হাভিয়ের কাবরেরার দল। ৬৭ মিনিটে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে পাঁচ মিনিট পরেই দুর্দান্ত গোলে স্বাগতিকদের ম্যাচে ফিরিয়েছিলেন শেখ মোরসালিন।

বক্সের বাইরে থেকে তাঁর বুলেট গতির শট জড়িয়ে যায় জালে।

 

বাকি তিন ম্যাচেই অবশ্য হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে ৭-০, কুয়েতে ফিলিস্তিনের কাছে প্রথম লেগে ৫-০ এবং কিংস অ্যারেনায় ফিরতি লেগে হেরেছিল ১-০ ব্যবধানে। এদিন ম্যাচজুড়ে লড়াই করেছিল বাংলাদেশ।

একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন ফরোয়ার্ডরা। ম্যাচ ড্রর পথে এগোতে থাকলে দ্বিতীয়ার্ধের যোগ করা চার মিনিটে গোল করে বাংলাদেশের হৃদয় ভেঙে জয় নিয়ে ফেরে ফিলিস্তিন।