NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:০১ পিএম

>
ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার তিন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সামরিক সূত্রের বরাত দিয়ে শুক্রবার (২২ জুলাই) সকালে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য সামনে আনে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সংবাদমাধ্যম বলছে, শুক্রবার দিনের প্রথম ভাগে ইসরায়েলের সেনারা অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠ লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এদিকে হামলায় সিরিয়ার অন্তত তিন সেনা নিহত এবং সাতজন আহত হয়েছে বলে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে। তবে ইসরায়েলের ছোঁড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র সিরিয়ার সেনারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে, হামলা সম্পর্কে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হামলায় আরও তিন বেসামরিক নাগরিক নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি বলেছে, সিরিয়ার বিমানবাহিনীর একটি গোয়েন্দা স্থাপনা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। পাশাপাশি বিমান বাহিনীর অত্যন্ত উচ্চপর্যায়ের একজন কর্মকর্তার অফিস লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।