NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দাদাগিরি ও দিদি নম্বর ওয়ানের স্টুডিওতে আগুন


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৪, ১২:০৪ পিএম

দাদাগিরি ও দিদি নম্বর ওয়ানের স্টুডিওতে আগুন

কলকাতার রাজারহাটের ডিআরআর স্টুডিওতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আজ সোমবার বেলা ১১টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। মনে করা হচ্ছে, মেকআপ ভ্যানের এসি থেকেই এই বিপত্তি ঘটেছে। এই স্টুডিওতে ভারতীয় টেলিভিশন জি বাংলার ‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ১’-এর মতো জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের শুটিং হয়।

 

স্টুডিওটিতে আজ সোমবার অনির্বাণ ভট্টাচার্যের সঞ্চালনায় জি বাংলার নতুন শো ‘সারেগামাপা লিজেন্ডস’-এর শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রথমে মেইন স্টুডিওর সামনে দাঁড়িয়ে থাকা একটি মেকআপ ভ্যানে আগুন লাগে। সেই আগুন পাশের মেকআপ ভ্যানেও ছড়িয়ে যায়।

পাশের একটি টিনের শেডেও আগুনের আঁচ যায়। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

আগুন লাগার সঙ্গে সঙ্গেই আতঙ্কের সৃষ্টি হয়। স্টুডিওতে থাকা লোকজন ও স্থানীয়রা ছুটে আসেন।

খবর দেওয়া হয় দমকলে। প্রাথমিকভাবে কয়েকজন পাশের পুকুরে থাকা পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এ ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। দমকলের গাড়ি দেরিতে আসায় সেখানে বিক্ষোভ দেখানো হয়। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।
আর আগুন লাগার এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত নেই।