NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আইপিএলে আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন পোলার্ড-ডেভিড


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৪, ০৩:২৬ পিএম

আইপিএলে আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন পোলার্ড-ডেভিড

বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার টিম ডেভিড এবং ব্যাটিং কোচ কাইরন পোলার্ড। এই দুজনকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। 

সংবাদ বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেভিড ও পোলার্ড অনুচ্ছেদ ২.২০-এর লেভেল-১ ভেঙেছেন। যেখানে স্পিরিট অব দ্য গেমের পুরো বিবরণী উল্লেখ করা থাকে।

তবে তারা ঠিক কী অপরাধ করেছেন সেটি উল্লেখ করেনি। 

 

ডেভিড ও পোলার্ড দুজনই নিজেদের অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি সাঞ্জায় ভার্মার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।

পাঞ্জাবের বিপক্ষে দারুণ রোমাঞ্চকর ম্যাচটি ৯ রানে জেতে মুম্বাই। আইপিএলের চলতি আসরে ৭ ম্যাচ খেলে তিন জয় ও চার হারে পয়েন্ট টেবিলে এখন সপ্তম স্থানে আছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।