NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সে দিন রক্ষা পেলেও নিষেধাজ্ঞায় পড়লেন মার্তিনেস


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৪, ০৮:২৫ পিএম

সে দিন রক্ষা পেলেও নিষেধাজ্ঞায় পড়লেন মার্তিনেস

উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে খেলতে পারবেন না অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে তিনটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

শেষ আটের ফিরতি লেগে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে আলো কাড়েন মার্তিনেস। অ্যাস্টন ভিলাকে টুর্নামেন্টের সেমিফাইনালে তোলেন।

তবে সে ম্যাচে মার্তিনেসের বীরত্ব ছাপিয়ে আলোচনায় ছিল হলুদ কার্ড ইস্যু। ম্যাচটিতে দুই বার হলুদ কার্ড দেখেও মাঠ ছাড়তে হয়নি মার্তিনেসকে। লিল আবেদন জানালেও উয়েফার নিয়মের কারণে বেঁচে যান তিনি।

 

একই ম্যাচে দুই বার হলুদ কার্ড দেখলেও সেটি লাল কার্ডে পরিণত হয়নি।

কারণ, ম্যাচের নির্ধারিত সময়ের কার্ড ও টাইব্রেকারের কার্ডের হিসেব আলাদা হয়। তবে সেটি আবার সামগ্রিক কার্ড হিসেবে দেখানো হয়। দুই লেগ মিলিয়ে তিনটি হলুদ কার্ড দেখায় উয়েফার নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ মার্তিনেস।

 

সাম্প্রতি টাইব্রেকারের জন্য বিখ্যাত হয়ে উঠেছেন মার্তিনেস।

কাতার বিশ্বকাপের ফাইনালে স্নায়ুচাপের পরীক্ষায় ফ্রান্সকে হারানোর কৃতিত্ব অনেকাংশে মার্তিনেসের। ক্লাব ও দেশের হয়ে সর্বশেষ পাঁচটি টাইব্রেকারের সবগুলোতে জয় এনে দেন তিনি।