NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিজের শেষ সিনেমা থেকে সরে গেলেন টারান্টিনো


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৪, ০৬:১৬ এএম

নিজের শেষ সিনেমা থেকে সরে গেলেন টারান্টিনো

কোয়েন্টিন টারান্টিনো, সিনেমাপ্রেমীদের জন্য এই নামটাই যথেষ্ট। তাকে বর্ণনা করার প্রয়োজন পড়ে না। হলিউডের প্রখ্যাত নির্মাতা তিনি। গুণী এই নির্মাতা একের পর এক হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন হলিউডকে।

তবে এক সময় কুয়েন্টিন টারান্টিনো ঘোষণা করেছিলেন দশম সিনেমা পরিচালনার পর তিনি অবসর নিতে ইচ্ছুক। শোনা গিয়েছিল আমেরিকান পরিচালকের শেষ সিনেমা হতে চলেছে ‘দ্য মুভি ক্রিটিক’। তবে এখন শোনা যাচ্ছে, সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন জনপ্রিয় পরিচালক।

 

ডেডলাইন-এর প্রতিবেদন অনুসারে, সিনেমাটির চিত্রনাট্য বেশ কয়েকবার পরিবর্তন করেছেন টারান্টিনো।

তবে শেষ পর্যন্ত এটি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। টারান্টিনোর ঘনিষ্ঠ সূত্রের দাবি, হঠাৎ করেই সিনেমাটির পরিচালনার কাজ থেকে সরে দাঁড়িয়েছেন ৬১ বছর বয়সী এই পরিচালক। সূত্র বলছে, ‘উনি এখন উনার শেষ সিনেমা কী হতে চলেছে, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন।’

 

1
কোয়েন্টিন টারান্টিনো

এর আগে একটি সাক্ষাৎকারে টারান্টিনো জানিয়েছিলেন যে যৌনকর্মীদের নিয়ে খবর লেখে এমন একজন সাংবাদিককে ঘিরে সিনেমার গল্প আবর্তিত হবে।

পরিচালকের ছেলেবেলায় দেখা এক বাস্তব চরিত্রকে কেন্দ্র করেই গল্পটি ভাবা হয়েছে। এ রকমও গুঞ্জন ছিল, এই সিনেমাতে ব্র্যাড পিট ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’-এ তাঁর অভিনীত ক্লিফ বুথ চরিত্রেই অভিনয় করবেন। এটি হবে টারান্টিনোর পরিচালনায় পিটের তৃতীয় চলচ্চিত্র। তবে সেই গুঞ্জনের মধ্যেই এবার আসন্ন সিনেমাটি থেকে সরে দাড়ালেন এই নির্মাতা।

 

কোয়ান্টিন টারান্টিনোর ফিল্মি ক্যারিয়ার দারুণ বর্ণাঢ্য।

 ‘রিজার্ভার ডগস’, ‘কিল বিল’, ‘পাল্প ফিকশন’, ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’-এর মতো জনপ্রিয় এবং একাধিক পুরস্কারজয়ী সিনেমার পরিচালক তিনি। ‘দ্য মুভি ক্রিটিক’ সিনেমাটিই তাঁর পরিচালিত দশম এবং শেষ চলচ্চিত্র হবে বলে ঘোষণা করেছিলেন পরিচালক। কিন্তু আপাতত তিনি ক্যারিয়ারের শেষ চলচ্চিত্রের সন্ধানে রয়েছেন। তার নতুন ও সর্বশেষ চলচ্চিত্রটি মুলত কিসের ভিত্তিতে তৈরি হবে, তা জানার অপেক্ষায় রয়েছে