NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বাংলা টাইগার্সের হয়ে টি-টেন খেলবেন সাকিব


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১২ পিএম

>
বাংলা টাইগার্সের হয়ে টি-টেন খেলবেন সাকিব

স্বীকৃত ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিবছরে মতো সংযুক্ত আরব আমিরাতে এবারও বসবে টুর্নামেন্টটির আরেকটি আসর। আগামী নভেম্বরে মাঠে গড়াবে ২০২২ মৌসুম। এবারের টে-টেন লিগে অংশ নেবেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। টুর্নামেন্টটির দল বাংলা টাইগার্সের হয়ে খেলবেন এই বাঁহাতি অলরাউন্ডার।

টি-টেন লিগের ষষ্ঠ আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে সাকিবকে। এমনকি তিনিই পেতে পারেন দলের অধিনায়কত্ব। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে জানা গেছে, দুই পক্ষের আলোচনা অনেকদূর এগিয়েছে। শুধু চুক্তিপত্রে স্বাক্ষর করা বাকি। বাংলা টাইগার্স বাংলাদেশি মালিকানাধীন দল হলেও গত আসরে দলটির সাথে কোনো বাংলাদেশি ক্রিকেটার বা কোচ ছিলেন না। তবে জানা গেছে, ডিসেম্বর শুরুতে দেশের মাটিতে ভারত সিরিজ থাকায় টি-টেন লিগের পুরো মৌসুম না খেলতে পারেন সাকিব।

এবার সাকিব ছাড়াও আরও দুই বাংলাদেশি যুক্ত হচ্ছেন বাংলা টাইগার্সের সাথে। দলের পরামর্শক বা টিম মেন্টর হিসেবে থাকবেন দেশের প্রখ্যাত ক্রিকেট কোচ ও বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিম। প্রধান কোচের ভূমিকায় থাকবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। তারা দুই জনই ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফাহিম ও আফতাব অতীতেও কাজ করেছেন বাংলা টাইগার্সে, তবে গত মৌসুমে দলটির সঙ্গে ছিলেন না তারা। এছাড়া চমক আছে আরো একটি। ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা ছিল যে রিচার্ড স্টনিয়ারের, বাংলাদেশ অধ্যায়ের ইতি টানার পর এবার বাংলা টাইগার্স দলের ফিটনেস ট্রেনারের দায়িত্ব সামলাবেন তিনি।

আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর মাঠে গড়াবে আগামী নভেম্বরে, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শেষ হওয়ার পরপরই। ২৩ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ৪ ডিসেম্বর। টি-টেন লিগে এর আগে একবারই খেলেছেন সাকিব, প্রথম আসরে। কেরালা কিংসের হয়ে সেবার শিরোপা জিতেছিলেন তিনি।