NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

জাপানি বিনিয়োগ বাংলাদেশ অগ্রাধিকার দেয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৪, ১১:১০ এএম

জাপানি বিনিয়োগ বাংলাদেশ অগ্রাধিকার দেয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। জাপানের কোম্পানিগুলোর বিনিয়োগ আমরা অগ্রাধিকার দেই।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। এসময় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

 

সৌজন্য সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পুনরায় প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় নসরুল হামিদকে অভিনন্দন জানান জাপানের রাষ্ট্রদূত।

তিনি বলেন, জ্বালানি মহাপরিকল্পনা, সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আমরা সমন্বিতভাবে কাজ করবো।

 

এসময় বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর কার্যক্রম বাড়ানোর উদ্যোগ, বিনিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

 

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেইটিআরও) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আন্দু ইউজি।