NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আইসিসি র‌্যাংকিং: স্টোকসকে পেছনে ফেললেন লিটন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১২ পিএম

আইসিসি র‌্যাংকিং: স্টোকসকে পেছনে ফেললেন লিটন

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন লিটন কুমার দাস। প্রথম ওয়ানডেতে রান না পেলেও শেষ দুই ওয়ানডেতে খেলেছেন দারুণ ইনিংস। শেষ ম্যাচে হাঁকিয়েছেন অর্ধশতকও। যে কারণে সম্প্রতি আইসিসির প্রকাশিত ওয়ানডে র‌্যাংকিংয়ে এগিয়েছেন তিনি।

সদ্য ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়া ইংলিশ তারকা বেন স্টোকসকে পেছনে ফেলে ৩০ নম্বরে উঠে এসেছেন লিটন দাস। ওয়ানডে ব্যাটিংয়ের র‌্যাংকিংয়ে যাথারীতি শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুইয়ে রয়েছেন আরেক পাকিস্তানি ইমাম-উল-হক। তিন ধাপ এগিয়ে তিনে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন। চারে নেমে গেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।

এছাড়া সেরা দশে থাকা ব্যাটাররা হলেন রোহিত শর্মা (৫), কুইন্টন ডি কক (৬), রস টেইলর (৭), ডেভিড ওয়ার্নার (৮), জনি বেয়ারস্টো (৯) ও অ্যারন ফিঞ্চ (১০)। দুই ধাপ এগিয়ে জো রুট আছেন ১১ নম্বরে।