NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভারত-পাকিস্তান এশিয়া কাপ আয়োজন করতে পারবে না


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৪, ১২:০৩ পিএম

ভারত-পাকিস্তান এশিয়া কাপ আয়োজন করতে পারবে না

দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বের রেশ খেলার মাঠে ভালোভাবেই পড়েছে। এজন্য ভারত ক্রিকেট দল পাকিস্তানে আবার পাকিস্তান ক্রিকেট দল ভারতে খেলতে যেতে পারে না। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাবে ভারত, এমন আশ্বাস দেওয়ায় গত বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে তার আগে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত।

বাধ্য হয়ে পাকিস্তানের পাশাপাশি টুর্নামেন্টের কিছু ম্যাচ হয় শ্রীলঙ্কায়।

 

এমন জটিল পরিস্থিতিতে আর পড়তে চায় না এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি)। ভারত-পাকিস্তানের বৈরিতার কারণে ভবিষ্যতে এশিয়া কাপ এই দুই দেশের বাইরের ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত হচ্ছে। আগামী মাসে চার থেকে আট বছরের জন্য এশিয়া কাপের মিডিয়া স্বত্ব বিক্রিয়ের পরিকল্পনা করতে যাচ্ছে এসিসি।

এখানেই আয়োজক নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত হবে।  

 

এসিসি জানিয়েছে, বির্তক এড়াতে ভারত-পাকিস্তানকে রাখা হচ্ছে না স্বাগতিকদের তালিকায়। যার ফলে স্বাগতিকদের তালিকায় থাকছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যদি বিডে অংশ নেয় তাহলে এশিয়া কাপের আগামী টুর্নামেন্টগুলোর একক আয়োজক হতে পারে।

 

এর আগে এশিয়া কাপের চারটি আসরের জন্য মিডিয়া রাইটস চুক্তি ছিল প্রায় ৮০ মিলিয়ন মার্কিন ডলারে। এবার তা আরও বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।