NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘মুস্তাফিজের আইপিএলে শেখার কিছু নাই, শেখার সময় পার হয়ে গেছে’


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৪, ১০:২৫ পিএম

‘মুস্তাফিজের আইপিএলে শেখার কিছু নাই, শেখার সময় পার হয়ে গেছে’

আইপিএলে এবার বল হাতে ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান। বিশেষ করে চেন্নাইয়ের ঘরের মাঠে দলের জয়ে অবদান রাখছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। তবে এবার আইপিএল অধ্যায় বড় হচ্ছে না মুস্তাফিজের। শুরুতে ৩০ এপ্রিল পর্যন্ত অনুমতি নেওয়া ছিল, পরে এক দিন বাড়ানো হয়েছে সেই অনুমতি।

২ মে দেশে ফিরে ৩ মে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে তাঁকে। এতে একাংশ প্রশ্ন তুলেছে, জিম্বাবুয়ে সিরিজের জন্য না ডেকে মুস্তাফিজকে আইপিএলে বাড়তি সময় দেওয়া যেত কি না?

 

এমন প্রশ্নে আজ মিরপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘মুস্তাফিজের আইপিএলে শেখার কিছু নাই। মুস্তাফিজের শেখার সময় পার হয়ে গেছে। বরং মুস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএল খেলোয়াড়রা।

এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। মুস্তাফিজকে কাছে পেলে অন্যদের সুবিধা হবে।’

 

মুস্তাফিজকে আইপিএলে না রেখে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্তের ব্যাখ্যায় জালাল বলেন, ‘আইপিএল আপনাদের কাছে মনে হয় শুধু চার ওভারের (বোলিং করা) খেলা। কিন্তু এটা কি জানেন, কতটা ধকল নিতে হয়? খেলা শেষে রাত ১টায় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাঁদের ট্র্যাভেল করতে হয়।

এটা অনেক কষ্ট।’

 

জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে মুস্তাফিজকে ফিরিয়ে আনলেও সব ম্যাচ খেলাবে না বিসিবি। জালাল বলছিলেন, ‘তারা (চেন্নাই) চাইবে মুস্তাফিজ থেকে শতভাগ নেওয়ার জন্য। মুস্তাফিজের ফিটনেস, স্বাস্থ্য―এসব নিয়ে তাদের মাথাব্যথা নেই, কিন্তু আমাদের আছে। মুস্তাফিজকে এখানে ফেরানোর কারণ শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য নয়।

জিম্বাবুয়ে সিরিজে আমরা তাকে ওয়ার্ক লোড ঠিক রেখে খেলাব। আইপিএলে থাকলে সেই পরিকল্পনা হবে না। সুতরাং মুস্তাফিজের শেখার অধ্যায় শেষ। মুস্তাফিজকে শেখানোর আর কোনো দরকার নেই। সে সাত-আট বছর ধরে ক্রিকেট খেলে। আইপিএলে খেলে। তো লাভবান তারা হবে, আমরা হব না।’

 

১ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে মুস্তাফিজকে পূর্ণ ফিট হিসেবে চান জালাল, ‘মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনা মানেই যে আমরা তাকে জিম্বাবুয়ে সিরিজে খেলাব তা নয়। আমরা তাকে ওয়ার্ক লোড দেব, চাপ কমাব, দলের সঙ্গে থাকবে, বোঝাপড়া বাড়বে। বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্টে যাচ্ছে, যাওয়ার আগে তো অ্যাডজাস্ট করতে হবে। ফিট থাকতে হবে। আই নিড হিম। ফ্রেশ মুস্তাফিজকে চাই।’