NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অ্যাতলেতিকোকে উড়িয়ে শেষ চারে ডর্টমুন্ড


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৪, ১০:২২ পিএম

অ্যাতলেতিকোকে উড়িয়ে শেষ চারে ডর্টমুন্ড

অ্যাতেলতিকো মাদ্রিদের মাঠ থেকে ২-১ গোলে হেরে আসা বরুশিয়া ডর্টমুন্ড ঘরের মাঠে দেখাল চমক। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ ৪-২ গোলে জিতে পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। তাতে দুই লেগ মিলিয়ে জার্মান ক্লাবটির জয় ৫-৪ ব্যবধানে। ২০১৩ সালের পর আবারও এই প্রতিযোগিতার শেষ চারের লড়াইয়ে নাম লেখাল ডর্টমুন্ড।

 

 

মঙ্গলবার রাতে পিছিয়ে থেকে সিগনাল ইদুনা পার্কে খেলতে নামা বরুশিয়া ডর্টমুন্ডকে ৩৪ মিনিটে এগিয়ে নেন জুলিয়ান ব্রান্ডট। তাতে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে ডর্টমুন্ড। ম্যাট হামেলসের বাড়ানো পেয়ে বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন ব্রান্ডট। 

 

পাঁচ মিনিট পরেই ডর্টমুন্ডকে এগিয়ে নেন ইয়ান মাতসেন।

তার গোলও এসেছে কোনাকুনি শটে। এবারও আটকাতে পারেননি অ্যাতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাক। তবে মধ্যবিরতি থেকে ফেরার চার মিনিটেই মধ্যে গোল পেয়ে যায় অ্যাতলেতিকো। আত্মঘাতী গোলে ম্যাচে ফিরে আসে দিয়েগো সিমিওনের দল।
ম্যাট হামেলস বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠান। এরপর ৬৪ মিনিটে আনহেল কোরেরার গোল এগিয়ে দেয় অ্যাতলেতিকোকে।

 

কিন্তু তখনো যে বাকি ছিল নাটকীয়তার। চার মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ জিতে নেয় বরুশিয়া ডর্টমুন্ড। ৭১ মিনিটে নিকোলা ফুলক্রুগ এবং ৭৪ মিনিটে সাবিতজার জাল খুঁজে নিলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় জার্মান ক্লাবটির।