NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বান্দরবানে ব্যাংক ডাকাতি-অস্ত্র লুটের ঘটনায় গ্রেপ্তার ৪


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৪, ০৮:৩৩ পিএম

বান্দরবানে ব্যাংক ডাকাতি-অস্ত্র লুটের ঘটনায় গ্রেপ্তার ৪

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলার আসামি আরো ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

যাচাই-বাছাই শেষে তাদের আজ রবিবার (১৪ এপ্রিল) দুপুরে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান ৪ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের জাদিপাই পাড়ার লাল রৌবত বম ওরফে আপেল (২৭), বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের চিনলুং পাড়ার লাল লম থার বম ওরফে আলম (৩১), রুমা উপজেলা পাইন্দু ইউপির মুননুয়াম পাড়ার মিথুসেল বম আমং (২৫) ও বান্দরবান সদর উপজেলার কানা পাড়ার লাল রুয়াত লিয়ান বম (৩৮)।

 

পুলিশ জানায়, গত ২ এপ্রিল বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত ৫টি মামলার প্রেক্ষিতে যৌথবাহিনীর সদস্যরা ১৩ এপ্রিল (শনিবার) রাতে রুমা উপজেলা এবং বান্দরবানের সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

বান্দরবান জেলা পুলিশ জানিয়েছে, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও লুটের ঘটনার পর এ পর্যন্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ৬২জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।