NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ঈদের দিন ইসরায়েলি হামলায় আরো ৬৩ ফিলিস্তিনি নিহত


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৪, ০৮:৫৭ এএম

ঈদের দিন ইসরায়েলি হামলায় আরো ৬৩ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলের হামলায় আরো ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৫ জন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় প্রাণ যায় অন্তত ১২২ ফিলিস্তিনির।

 

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত মোট ৩৩ হাজার ৫৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ হাজার ৯৪ জন।

সম্প্রতি গাজার খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করলেও অবরুদ্ধ উপত্যকাটির মধ্যাঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল।

 

এদিকে ঈদের দিন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে ও বেশ কয়েকজন নাতি-নাতনি নিহত হয়েছেন। হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া বুধবার আল-জাজিরাকে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

ছয় মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় হানিয়ের পরিবারের আরো সদস্য এর আগে নিহত হয়েছেন। তার আরেক ছেলে গত ফেব্রুয়ারি এবং ভাই ও ভাতিজা অক্টোবরে প্রাণ হারান।

এরপর নভেম্বরে নিহত হন তার এক নাতি।

 

তবে ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঈদের দিন আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে আল শাতি শরণার্থী ক্যাম্পে গিয়েছিলেন হানিয়ের ছেলে ও নাতি-নাতনি। ইসরায়েলের হামলায় তিন ছেলে ছাড়াও হানিয়ার চার নাতি ও নাতনি নিহত হয়েছেন।