NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আসছে ‘সিকান্দার’, ভক্তদের ঈদ উপহার দিলেন সালমান খান


খবর   প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৪, ০৭:০৫ পিএম

আসছে ‘সিকান্দার’, ভক্তদের ঈদ উপহার দিলেন সালমান খান

ঈদ এবং সালমান খান একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত বলা চলে। প্রতিবছর ঈদে নিজের ভক্তদের কোনো না কোনো উপহার দিয়েই থাকেন ভাইজান। তবে এ বছর ঈদে তাঁর সিনেমা না থাকাটা ভীষণভাবে যন্ত্রণার সকলের কাছে। তবে তাতে কী! সকলের জন্য সুখবর নিয়ে ইতিমধ্যে হাজির ভাইজান।

 

 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভক্তদের জন্য একটি সুখবর দিয়েছেন সালমান খান। তাঁর নতুন চলচ্চিত্র ‘সিকান্দার’ ঘোষণা করা হয়েছে সম্প্রতি। যা আগামী বছরের ঈদে মুক্তি পাবে বলেও জানা গেছে। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক এ আর মুরুগাদোস একসঙ্গে আনতে চলেছেন ‘সিকান্দার’।

 

এই সুখবরটি সালমান খান সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, এই ঈদে ‘বাড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ এবং ‘ময়দান’ দেখুন। পরের ঈদে এসে ‘সিকান্দার দেখবেন। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা।’

এদিকে আগামী ঈদ উপলক্ষে সালমান খানের পরবর্তী সিনেমার নাম প্রকাশ্যে আসামাত্র ভক্তদের উত্তেজনা এখন দ্বিগুণ।

কারণ সিনেমাটিতে একসঙ্গে আসতে চলেছেন তিন হিট নাম। সালমান, সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক এ আর মুরুগাদোস। এর আগেও সালমান ও সাজিদ নাদিয়াদওয়ালা জুটি ‘জুড়োয়া’, ‘মুঝসে শাদি কারোগি’, ‘কিক’-এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। অন্যদিকে পরিচারক এ আর মুরুগাদোস আমির খানের ‘গজিনি’র মতো সিনেমা তৈরি করেছেন।

 

সালমান খানকে সর্বশেষ দেখা গেছে ‘টাইগার ৩’ চলচ্চিত্রে।

এতে আরো অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমি। সামনে শাহরুখ খানের সঙ্গে ‘টাইগার ভার্সেস পাঠান’ আসতে চলেছে সালমানের। যা ঘিরে ভক্তদের উন্মাদনা একদম তুঙ্গে।