NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ধোনির নাম ভাঙিয়ে ব্যবসা, অভিযোগের পর গ্রেফতার


খবর   প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৪, ০৭:১৫ পিএম

ধোনির নাম ভাঙিয়ে ব্যবসা, অভিযোগের পর গ্রেফতার

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম ও ছবি ব্যবহার করে ব্যবসা করে আসছিলেন এক দম্পতি। এর আগে এনিয়ে অভিযোগ জানালেও টনক নড়েনি মিহির দিবাকর এবং তাঁর স্ত্রী সৌম্যা দাসের। এজন্য ধোনির অভিযোগের ভিত্তিতে জয়পুর পুলিশ গ্রেফতার করেছে মিহিরকে।

 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, মিহিরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৭১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

 

সম্প্রতি আর্কা স্পোর্টস ম্যানেজমেন্টের অধীনে জয়পুরে একটি একাডেমি খুলেছেন দিবাকর। ভারতের বিভিন্ন শহর এবং দেশের বাইরেও তাঁর একাডেমি আছে। প্রায় প্রতিটি জায়গায় ধোনির নাম ব্যবহার করে ফ্র্যাঞ্চাইজি ফি আদায় করেছেন তিনি। তার মধ্যে এমএস ধোনি ক্রিকেট একাডেমি এবং এমএস ধোনি স্পোর্টস একাডেমির নাম ভাঙিয়ে ১৫ কোটি রুপি মুনাফা করেছেন।

 

 

 

দিবাকর অতীতে ধোনির ব্যবসায়িক অংশীদার হলেও ২০২১ সালে সম্পর্ক ছিন্ন হওয়ার পর ধোনি তাঁর নাম ব্যবহার করতে নিষেধ করেন। তা শোনেননি দিবাকর। অনুমতি ছাড়া ধোনির ছবি এবং নাম ব্যবহার করে ব্যবসা করায় প্রতারণার দায়ে গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী মিহিরকে।