NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

ঈদের ৫ দিনের সরকারি ছুটি শুরু


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৪, ০৩:৫৫ পিএম

ঈদের ৫ দিনের সরকারি ছুটি শুরু

ঈদের চাঁদ দেখা না যাওয়ায় সরকার নির্ধারিত ঈদের ছুটি শুরু হচ্ছে বুধবার (১০ এপ্রিল)। বুধ ও বৃহস্পতিবার ছাড়াও সাপ্তাহিক দুদিন ছুটির পর রোববার পহেলা বৈশাখ। ফলে ওই দিন অর্থাৎ রোববার (১৪ এপ্রিল) ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। টানা ৫ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলবে ১৫ এপ্রিল সোমবার।

 

 

ঈদের ছুটি শুরুর আগেই কর্মমুখী মানুষ গত কয়েক দিন ধরে বাড়ি ফিরতে শুরু করেছে। এবার একটু দীর্ঘ ছুটি হওয়ায় বাড়ি ফিরতে তেমন ভোগান্তির কথা শোনা যায়নি।

এদিকে, এবারই প্রথম দীর্ঘ ছুটি পাচ্ছেন সংবাদমাধ্যমে কর্মরতরা। ৯-১৪ এপ্রিল পর্যন্ত ছয় দিন ছুটি ভোগ করবেন তারা।

 

 

ঈদের ছুটিকালীন আবহাওয়াও থাকবে শুষ্ক। কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের অনেক এলাকায় বিদ্যমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আর ঈদের দিনও গরমে পুড়বে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা।