NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আর্সেনাল-বায়ার্ন লড়াইয়ে সমতা


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৪, ০৪:০৪ পিএম

আর্সেনাল-বায়ার্ন লড়াইয়ে সমতা

মাঠের ফুটবলে সময়টা ভালো কাটছে না বায়ার্ন মিউনিখের। এগারো মৌসুম পর বুন্দেসলিগা শিরোপা হাতছাড়ার পথে দলটি। লিগ কাপের শিরোপাও হারিয়েছে। আশা বেঁচে আছে শুধু চ্যাম্পিয়নস লিগে।

সেখানেও কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ জিততে পারেনি। আর্সেনালের বিপক্ষে এগিয়ে গিয়েও ম্যাচ শেষ করেছে ২-২ সমতায়।

 

অ্যামিরেটস স্টেডিয়ামে ১২ মিনিটেই স্বাগতিক দর্শকদের আনন্দের উপলক্ষ এনে দেন বুকায়ো সাকা। বেঞ্জামিন হোয়াউটের কাছ থেকে পাওয়া বল বক্সের ভেতর থেকে বা পায়ের বাঁকানো শটে দুরের পোস্টে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।

পিছিয়ে পড়ার ছয় মিনিটের মধ্যে ম্যাচে ফিরে আসে বায়ার্ন মিউনিখ। লিওন গোরেতজকার দারুণ পাস থেকে স্লাইডিং শটে লক্ষ্যভেদ করেন সার্জ জিনাব্রি। 

 

৩২ মিনিটে ব্যবধানও বাড়িয়ে নেয় জার্মান ক্লাবটি।  পেনাল্টি থেকে বায়ার্নকে সঠিক পথে রাখেন হ্যারি কেইন।

এগিয়ে যাওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বায়ার্ন। তবে আর মিলছিল না গোল। এই অর্ধে ম্যাচে ফিরতে পারেনি গানাররাও।

 

ইংলিশ লিগে শীর্ষে থাকা আর্সেনাল যে ছন্দে আছে তার ছাপ রাখে দ্বিতীয়ার্ধে। আক্রমণে আরও মনোযোগী হয়ে ম্যাচে ফেরার গোল পায় ৭৬ মিনিটে।

গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে জাল খুঁজে নেন লেয়ান্দ্রো ট্রোসার্ড। শেষ দিকে দুই দলই গোলের খুঁজে থাকলে কেউই পারেনি লক্ষ্যভেদ করতে।

 

আগামী ১৭ই এপ্রিল বায়ার্নের মাঠে হবে ফিরতি লেগের লড়াই।